বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন




শাকিবের নায়িকা বলিউডের সোনাল চৌহান

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩ ৮:৫৮ pm
shakib khan shakib khan শাকিব খান শাকিব খান চলচ্চিত্র অভিনেতা সুপারস্টার কিং খান ঢালিউড কিং shakib khan shakib khan শাকিব খান চলচ্চিত্র অভিনেতা সুপারস্টার কিং খান ঢালিউড কিং
file pic

মাস দুয়েক আগে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খাননে নিয়ে প্যান ইন্ডিয়ান সিনেমা নির্মাণের ঘোষণা দেন পরিচালক অনন্য মামুন। সিনেমার নাম ‘দরদ’। নায়িকা থাকবেন বলিউডের। কিন্তু সেই নায়িকা কে, ওই সময় তা প্রকাশ করা হয়নি। একেক সময় একেক নায়িকার নাম শোনা গেছে। কখনো প্রাচী দেশাই, কখনো নেহা শর্মা, কখনো জেরিন খান তো কখনো শেহনাজ গিলের নাম।

এবার সব জল্পনার অবসান হলো। ‘দরদ’ সিনেমায় শাকিব খানের নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। সম্প্রতি এই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সিনেমার তিন প্রযোজনা প্রতিষ্ঠানের অন্যতম কলকাতার এসকে মুভিজ বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক অশোক ধানুকা বলেন, এ সংক্রান্ত বিষয়গুলো আমার ছেলে হিমাংশু ধানুকা দেখছে। তবে সোনাল চৌহান এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। কবে হয়েছেন, এর সঠিক তারিখটি এখন মনে নেই। ভারতের উত্তর প্রদেশের শাহি রাজপুত পরিবারের মেয়ে সোনাল চৌহান বলিউডের প্রায় দেড় ডজন সিনেমায় অভিনয় করেছেন। অভিনয়ের জন্য তিনি ফিল্মফেয়ারসহ বেশ কিছু পুরস্কার জিতেছেন।

এসকে মুভিজ ছাড়াও যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করছে মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজ ও বাংলাদেশে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। এদিকে অশোক ধানুকা জানিয়েছেন, ২০ অক্টোবর ভারতের বেনারসে এই ছবির শুটিং শুরু হবে। টানা ২৫ দিন চলবে শুটিং। অনন্য মামুন ছাড়াও যৌথভাবে ভারত থেকে আরেকজন পরিচালক সিনেমাটি পরিচালনা করবেন। তবে তার নাম জানা যায়নি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD