বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:০২ অপরাহ্ন




জুলাইকে জেগে থাকার আহ্বান আসিফের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৮ জুলাই, ২০২৬ ৬:০৬ pm
Asif Akbar pop singer asif আসিফ আকবর জনপ্রিয় পপ সঙ্গীত শিল্পী অভিনেতা
file pic

জুলাই মাস শুরু হতেই ২০২৪ সালের সংগঠিত গণ-অভ্যুত্থান ঘিরে সরব হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম। দেশের রাজনৈতিক পরিস্থিতি, গণ-অভ্যুত্থানের তাৎপর্য এবং বিভিন্ন সমসাময়িক ইস্যু নিয়ে মতামত দিচ্ছেন অনেকেই। সেই আলোচনায় এবার নিজের অবস্থান তুলে ধরলেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সম্প্রতি একটি স্ট্যাটাস দেন এই গায়ক। সেখানে তিনি জুলাইকে ‘জেগে থাকার’ আহ্বান জানিয়ে দাবি করেন, ‘পতিত ফ্যাসিস্ট’ তিনটি খাতের মাধ্যমে ফিরে এসেছে। স্ট্যাটাসে আসিফ লিখেছেন, জেগে থাকো জুলাই, অতি সন্তর্পণে পতিত ফ্যাসিস্ট ফিরে এসেছে তিনটি ছিদ্র দিয়ে- ১. মিডিয়া, ২. স্পোর্টস, ৩. কালচার। স্ট্যাটাসটি প্রকাশের পর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে শুরু হয় আলোচনা।

কেউ তার বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন, আবার কেউ ভিন্ন মতও দিয়েছেন। ফলে অল্প সময়ের মধ্যেই পোস্টটি নেটিজেনদের নজর কাড়ে। এদিকে, আসিফ বর্তমানে ব্যস্ত সময় পার করছেন গান নিয়ে। নিয়মিতই রেকর্ডিংয়ে সময় দিচ্ছেন তিনি। গত দুই ঈদে প্রকাশ হয়েছে তার বেশ কিছু গান। দ্রুতই সামনে নতুন গান প্রকাশ হবে বলে জানালেন আসিফ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD