বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন




২৮ তারিখ রাস্তাঘাট বন্ধ

মার্কিন দূতাবাসের বিবৃতির জবাবে যা জানালো স্বরাষ্ট্র মন্ত্রণালয়

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩ ৫:০৩ pm
High Commission ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা North America United States United State usa
file pic

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠকে আগামী ২৮ অক্টোবর ঢাকায় সড়ক বন্ধ করার বিষয়ে আলোচনা হয়নি বলে জানিয়েছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস। রোববার (২২ অক্টোবর) রাতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার। যুক্তরাষ্ট্র দূতাবাসের এমন বিবৃতির পর সোমবার (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের সাক্ষাতের বিষয়টি তুলে ধরা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, রোববার (২২ অক্টোবর) দুপুর আড়াইটার সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস।

অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে আসন্ন নির্বাচন, বিএনপির ২৮ অক্টোবরের সমাবেশ, চলমান দুর্গাপূজা, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বিষয় এবং প্রাসঙ্গিক অন্যান্য বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়।

আলোচনায় রাষ্ট্রদূত উল্লেখিত বিষয়গুলো নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা ও মতামত জানতে চেয়েছেন। সাক্ষাতের পর মিডিয়া ব্রিফিং করেন মন্ত্রী। সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের প্রেক্ষাপটে পূর্বাপর আলোচনার মর্মার্থ এবং তথ্যের ভিত্তিতে প্রশ্নের উত্তর দেন মন্ত্রী।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD