মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন




আটদিনে দিনে বিএনপির ২১৭২ নেতাকর্মী গ্রেফতার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩ ৮:২৯ pm
BNP police clash cases সংঘর্ষ বিএনপি পুলিশ মামলা রাজনীতি Dhaka Metropolitan Police dmp ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি রোড accident rash road যানজট রাস্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি dhaka তল্লাশিচৌকি ঢাকা বিএনপির গাবতলী ঢাকামুখী বাস যানবাহন তল্লাশি পুলিশ ঢাকা প্রবেশমুখ Bangladesh Police বাংলাদেশ পুলিশ নয়াপল্টন রোড accident rash road যানজট রাস্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি police vigilant পুলিশ অভিযান মোতায়েন bnp বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপি গণসমাবেশ Bangladesh Nationalist Party BNP Mirza Fakhrul Islam Alamgir বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
file pic

বিএনপির মহাসমাবেশের পর সহিংসতার ঘটনায় গত ২৮ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মোট আটদিনে রাজধানীতে আইনশৃঙ্খলার অবনতি ও সহিংসতায় ৮৯টি মামলা হয়েছে। এতে বিএনপির ২ হাজার ১৭২ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৫ নভেম্বর) দুপুরে এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনসের অতিরিক্ত উপ-কমিশনার কে এন রায় নিয়তি।

তিনি জানান, আইনশৃঙ্খলার অবনতি ও সহিংসতার ঘটনায় ৮৯টি মামলা হয়েছে। এতে ২ হাজার ১৭২ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাজধানীতে ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এখন পর্যন্ত রাজধানীর পল্টন থানায় সবচেয়ে বেশি ১৪টি মামলা হয়েছে। এরপর রয়েছে রমনা মডেল থানা। এ থানায় ছয়টি মামলা করা হয়েছে।

তবে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দাবি করে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটাকে এখন বৃহৎ কারাগার বানিয়ে ফেলেছেন।’

শনিবার গভীর রাতে ঢাকা থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে আটক করা হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD