মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন




বিএনপি ও সমমনাদের ২ দিনের অবরোধ কর্মসূচির শেষ দিন আজ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩ ৯:৪৫ am
highway hig hway road crash Students block road to protest peer's death in road crash Students block road protest peer's death road crash blockade tailbacks blocking traffic jams student institution died accident street streets Dhaka Metropolitan Police DMP arrested seized died bus motorcycle Transport শিক্ষার্থীদের সড়কে আন্দোলন শিক্ষার্থী সড়ক আন্দোলন অবরোধ যানবাহন রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক road bus gridlock Study in India comp uttara road accident উত্তরা রোড দুর্ঘটনা এক্সিডেন্ট দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক Accident road bus gridlock Study in India comp Road Accident jam-road road সড়ক অবরোধ
file pic

বিএনপি-জামায়াতসহ সমমনা বিরোধীদলগুলোর দ্বিতীয় দফায় ডাকা দুদিনে অবরোধ কর্মসূচির শেষ দিন আজ সোমবার (৬ নভেম্বর)।

অবরোধের প্রথম দিন রোববার দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, হামলা, ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

সরকারের পদত্যাগ এবং নিরপেক্ষ-নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবি, বিএনপির মহাসমাবেশে হামলা ও নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে গত ২৯ অক্টোবর তিন দিনের অবরোধের ডাক দেয় বিএনপি। দলটির এই কর্মসূচিতে সমর্থন দেয় সমমনা কয়েকটি বিরোধীদল। পরে জামায়াতে ইসলামীও একই কর্মসূচির ঘোষণা দেয়। এই কর্মসূচি শেষে গত ২ নভেম্বর ফের দুদিনের অবরোধ কর্মসূচির ডাক দেয় বিএনপি। পরে বিএনপির দেখানো পথে হাঁটে জামায়াত।

এদিকে, বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার অব্যাহত রয়েছে। গতকাল রাতে দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আটক করে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ।

দ্বিতীয় দফার অবরোধের প্রথম দিনে রাজধানী থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। রাজধানীর সড়কগুলোতেও ছিল গণপরিবহণের স্বল্পতা। অবরোধের সমর্থনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ভোলায় মশাল মিছিল, ময়মনসিংহ ও বরিশালে ঝটিকা মিছিল, সিলেট, বগুড়া ও কিশোরগঞ্জে রাস্তা অবরোধ করেছে। দেশজুড়ে বিভিন্ন পরিবহনে অগ্নিসংযোগ হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গতকালই ঢাকা ও পার্শ্ববর্তী জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৭ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD