সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন




পাকিস্তান নিউজিল্যান্ড নাকি আফগানিস্তান, সেমিতে যাবে কারা?

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩ ৮:৫২ pm
ICC Women T20 World Cup Women's Cricket Team t20 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপ আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ ক্রিকেট টুর্নামেন্ট bcb women cricket ক্রিকেট বিশ্বকাপ মেয়েরা bcb women cricket ক্রিকেট বিশ্বকাপ মেয়েরা tigress bcb
file pic

বিশ্বকাপের শেষ চারের রেসে এখন বাকি আছে আর একটি জায়গা। প্রথম দল হিসেবে ভারতের পর সেমিফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়াও । ফাইনালের ওঠার লড়াইয়ে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হচ্ছে সেটাও নিশ্চিত। বাকি আছে চতুর্থ স্থান। যারা সেমির বড় ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে।

কিন্তু ভারতের প্রতিপক্ষ হবে কে? এই ফয়সালা পেতে অপেক্ষা করতে হবে ১১ তারিখ পর্যন্ত। বৃহস্পতিবার ৯ তারিখ নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা মুখোমুখি হবে। ১০ তারিখ শুক্রবার আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকা ম্যাচ। আর ১১ তারিখ ইংল্যান্ডের বিপক্ষে খেলবে পাকিস্তান। আর এই তিন ম্যাচেই নির্ধারিত হবে সবশেষ সেমিফাইনালিস্ট। একনজরে দেখে নেওয়া যাক, সেমিফাইনালের জন্য এই তিন ম্যাচে কার কী সমীকরণ।

নিউজিল্যান্ড

টানা চার ম্যাচে হেরেও সেমির লড়াইয়ে সবচেয়ে ভালো অবস্থানে আছে নিউজিল্যান্ড। পয়েন্ট টেবিলের চতুর্থ স্থান ধরে রাখার জন্য নিউজিল্যান্ডের সামনে সবচেয়ে ভালো উপায় হচ্ছে, নিজেদের শেষ ম্যাচে শ্রীলংকাকে হারানো। এর সঙ্গে পাকিস্তানের ও আফগানিস্তানের হার তাদের একেবারে নিশ্চিন্ত রাখবে। তবে পাকিস্তান, আফগানিস্তান নিজেদের ম্যাচে জিতলেও চারে থাকতে পারে কিউইরা।

তাদের নেট রানরেট বাকি দুই দলের চেয়ে বেশি। শ্রীলংকার বিপক্ষে ১ রানে জিতলেও নিউজিল্যান্ডের রেন রানরেটকে অতিক্রম করতে ইংল্যান্ডকে অন্তত ১৩০ রানে হারাতে হবে পাকিস্তানকে। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আফগানিস্তানের বিশাল ব্যবধানে (অন্তত ২৫০ রানে) জিততে হবে। শ্রীলঙ্কার বিপক্ষে হেরে গেলেও সেক্ষেত্রে পাকিস্তান ও আফগানিস্তান যেন জিততে না পারে সেটাই চাইবে কিউইরা।

সেমিতে যেতে হলে শেষ ম্যাচে ইংল্যান্ডকে শুধু হারালেই চলবে না, আছে বেশকিছু হিসাবনিকাশ। নিউজিল্যান্ড তাদের ম্যাচে জিতলে পাকিস্তানের জয়ের ব্যবধান হতে হবে বেশ বড়। শ্রীলংকাকে নিউজিল্যান্ড ১ রানে হারালেও পাকিস্তানকে ১৩০ রানে জিততে হবে কিউইদের নেট রানরেট অতিক্রম করতে। আফগানিস্তানের চেয়ে পাকিস্তানের নেট রানরেট অনেকটাই বেশি, খুব বড় ব্যবধানে না জিতলে তাই চিন্তায় পড়তে হবে না তাদের। তবে নিউজিল্যান্ড, আফগানিস্তান নিজ নিজ ম্যাচে হেরে ইংল্যান্ডের বিপক্ষে যেকোনো ব্যবধানের জয় পাকিস্তানকে সেমির টিকিট এনে দিবে।

আফগানিস্তান

তিন দলের মধ্যে আফগানদের সমীকরণ সবচেয়ে কঠিন। বাকি দুই দলের চেয়ে তাদের নেট রানরেট কম। যে কারণে শেষ ম্যাচে বেশ বড় ব্যবধানে না জিতলে লাভ নেই। নিউজিল্যান্ড, পাকিস্তান তাদের ম্যাচে হারলে অবশ্য আলাদা হিসেব। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ই যথেষ্ট হবে আফগানদের জন্য। কিন্তু পাকিস্তান তাদের ম্যাচে ১ রানে জিতলেও আফগানদের অন্তত ১৩৩ রানে বা ২৫ ওভারের মধ্যে জিততে হবে প্রোটিয়াদের বিপক্ষে। নিউজিল্যান্ড জিতলে তাদের নেট রানরেটকে অতিক্রম করাটাও একপ্রকার অসম্ভব কাজ আফগানদের জন্য।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD