মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন




মোংলায় পশুর নদে ৮০০ টন কয়লা নিয়ে জাহাজ ডুবি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩ ৫:১৮ pm
জলদস্যুরা জলদস্যু সাগরপথ সাগর পথ Fishing trawler ট্রলার নৌকা বাইচ অভিবাসীবাহী অভিবাসী Sign Sanket Signal fishing catch fish Boat ship ark skiff davit craft smack yawl scow vessel cox bazar sea beach sent martin launch ticket cabin crew Bay of Bengal Cheradip সিগন্যাল ঘূর্ণিঝড় হুঁশিয়ারি সংকেত জাহাজ তরণী সিন্দুক নৌকা জেলে নৌকা নিষিদ্ধ কারেন্ট জাল জালিয়া খাল বিল নদী নালা জাহাজ সমুদ্র সৈকত যাত্রী জলযান সাগর বঙ্গোপসাগর জাহাজ পর্যটন বান্দরবান trawler bandarban tourism recreation venues resorts ship china war launch sea যুদ্ধ জাহাজ মংলা মোংলা পায়রা সমূদ্রবন্দর United Nations High Commissioner for Refugees United Nations High Commissioner for Refugees UNHCR জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনার ইউএনএইচসিআর শরণার্থী সংস্থা sea নৌকাডুবি নৌকা বাইচ Noukadubi নৌকাডুবি নদী River
file pic

মোংলা বন্দরের পশুর নদে কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। শুক্রবার (১৭ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে পশুর নদের ডুবোচরে আটকে তলা ফেটে ৮০০ মেট্রিক টন কয়লা নিয়ে ডুবে যায় কার্গো জাহাজ ‘এমভি প্রিন্স অব ঘষিয়াখালী’। তবে জাহাজটি পশুর নদের পূর্বপাড়ের চরকানা এলাকার চরের অংশে ডোবায় বন্দরের মূল চ্যানেল পুরোপুরি নিরাপদ রয়েছে।

বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন মোংলা শাখার সহসভাপতি মাইনুল ইসলাম মিন্টু ও কার্গো জাহাজ মালিক মো. বশির হোসেন জানান, মোংলা বন্দরের হাড়বাড়ীয়ায় অবস্থানরত একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে কয়লাবোঝাই করে ‘এমভি প্রিন্স অব ঘষিয়াখালী’ যশোরের নওয়াপাড়ার উদ্দেশে রওনা হয়। এরপর শুক্রবার সকালে পশুর নদের পূর্বপাড়ের অংশের ডুবোচরে আটকে যায় জাহাজটি।

এতে জাহাজটির তলা ফেটে গেলে যথাসম্ভব বাঁচাতে মাস্টার দ্রুত চালিয়ে চরে উঠিয়ে দেন। তারপরও শেষরক্ষা হয়নি জাহাজটির। ভাটায় জাহাজের সামনের ও পেছনের অংশ দেখা গেলেও মূলত জোয়ারের সময় ডুবে থাকছে বাকি বেশিরভাগ অংশই। জাহাজে থাকা ১২ জন কর্মকর্তা-কর্মচারী তাৎক্ষণিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন। তবে ডুবে যাওয়া জাহাজটিতে ৮০০ মেট্রিক টন জ্বালানি কয়লা রয়েছে।

জাহাজ মালিক বশির হোসেন বলেন, ‘ডুবোচরে আটকে তলা ফেটে গেলে জাহাজের মাস্টার (চালক/ড্রাইভার) দ্রুত চালিয়ে জাহাজটি চরকানার চরে উঠিয়ে দেন।’ এতে জাহাজসহ পরিবহন করা কয়লার বিশাল অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD