মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন




ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল পরীক্ষার ফল প্রকাশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩ ৬:১৭ pm
Islamic Arabic University IAU ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আইএইউ Arabic University আরবি বিশ্ববিদ্যালয়
file pic

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ফাজিল (স্নাতক) অনার্স ১ম, ২য়, ৩য়, ৪র্থ বর্ষ পরীক্ষা-২০২১ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। ভাইস-চ্যান্সেলর মহোদয়ের অফিস কক্ষে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এ, কে, এম আক্তারুজ্জামান ফাজিল (স্নাতক) অনার্স পরীক্ষা-২০২১ এর ফলাফল ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ-এর হাতে হস্তান্তর করেন।

ফাজিল (স্নাতক) অনার্স পরীক্ষা ফলাফল প্রকাশ উপলক্ষে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ বলেন, সেশনজটের বৃত্ত থেকে বেরিয়ে আসছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। পরীক্ষা নেওয়ার পর দ্রুত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়েছে।

পরীক্ষার ফলাফল হস্তান্তরের সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আবুল কালাম আজাদ, ট্রেজারার জনাব এস. এম. এহসান কবীর, রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল ইসলাম’সহ পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ০৭/০৯/২০২৩ খ্রি. তারিখ থেকে শুরু হয়ে ১০/১০/২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত দেশব্যাপী ফাজিল (স্নাতক) অনার্স ১ম, ২য়, ৩য়, ৪র্থ বর্ষ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফাজিল (স্নাতক) অনার্স পাসের হার ১ম বর্ষ ৮৭.৯৬%, ২য় বর্ষ ৯৪.৬২%, ৩য় বর্ষ ৯১.২৩%, ৪র্থ বর্ষ ৯৭.৩৬%। পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://iau.edu.bd/notice/ এ পাওয়া যাবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD