মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন




সেন্টমার্টিনে আটকা সাড়ে ৪ শতাধিক পর্যটক

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩ ৫:১৭ pm
জলদস্যুরা জলদস্যু cox bazar sea beach sent martin launch ticket cabin crew জাহাজ সমুদ্র সৈকত যাত্রী জলযান সাগর Bay of Bengal Cheradip বঙ্গোপসাগর fishing catch fish Boat ship ark skiff davit craft smack yawl scow vessel জাহাজ তরণী সিন্দুক নৌকা জেলে নৌকা নিষিদ্ধ কারেন্ট জাল জালিয়া খাল বিল নদী নালা cox bazar sea beach sent martin launch ticket cabin crew জাহাজ সমুদ্র সৈকত যাত্রী জলযান সাগর Bay of Bengal Cheradip বঙ্গোপসাগর বঙ্গোপসাগর trawler জাহাজ bandarban পর্যটন বান্দরবান tourism and recreation venues resorts ship china war launch sea চীন যুদ্ধ জাহাজ সমুদ্র fishing catch fish Boat ship ark skiff davit craft smack yawl scow vessel জাহাজ তরণী সিন্দুক নৌকা জেলে নৌকা নিষিদ্ধ কারেন্ট জাল জালিয়া খাল বিল নদী নালা
file pic

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে সাগর উত্তাল থাকায় কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। ফলে সেন্টমার্টিন থেকে ফেরার অনিশ্চয়তায় পড়েছেন সাড়ে ৪ শতাধিক পর্যটক।

এ তথ্য নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, আবহাওয়া অধিদপ্তর ৩ নম্বর সতর্কতামূলক সংকেত ঘোষণা করায় আজ বুধবার সকাল থেকে টেকনাফ ও সেন্টমার্টিন রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। সতর্ক সংকেত প্রত্যাহার হলে টেকনাফ থেকে নৌ চলাচল আবার শুরু হবে। দ্বীপে বেড়াতে আসা পর্যটকরা তখন ফিরতে পারবেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফের ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া জানান, গতকাল প্রায় ৯৫০ পর্যটক সেন্টমার্টিন দ্বীপে গিয়েছিলেন। তাদের মধ্যে অনেকেই ফিরে আসেননি। তবে কতজন সেন্টমার্টিনে আছেন সেই সংখ্যা নিশ্চিত করতে পারেননি তিনি।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান সাংবাদিকদের বলেন, সেন্টমার্টিন দ্বীপের বিভিন্ন হোটেল-মোটেল, রিসোর্ট ও কটেজে সাড়ে ৪ শতাধিক পর্যটক অবস্থান করছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD