বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন




র‌্যাবের পাশাপাশি সারা দেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩ ১১:৩৩ am
Border Guards Bangladesh BGB Military force security বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষক বাহিনী বিজিবি
file pic

বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা ১১তম দফার অবরোধের প্রথম দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ১৮ প্লাটুনসহ সারা দেশে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৫২ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া রাজধানীতে র‌্যাব ফোর্সেসের ১৩০টি টহল দলসহ সারা দেশে ৪২২টি টইল দল মোতায়েন রয়েছে।

আজ মঙ্গলবার সকালে বিজিবির মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ১৮ প্লাটুনসহ সারা দেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‌্যাব ফোর্সেসের ১৩০টি টহল দলসহ সারা দেশে ৪২২টি টইল দল মোতায়েন রয়েছে। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এতথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, যাত্রী ও পণ্য পরিবহণে নিরাপত্তা প্রদানে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহণকে র‌্যাব টহলের মাধ্যমে এস্কর্ট প্রদান করে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে। এছাড়া যে কোনো নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে র‌্যাবের গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছে সংস্থাটি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD