শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন




আপিলে ৬ দিনে প্রার্থিতা ফিরে পেলেন ২৭৭ জন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩ ৫:৪৭ pm
CEC election commission নির্বাচন কমিশন ইসি সিইসি Kazi Habibul Awal কাজী হাবিবুল আউয়াল নির্বাচন সিইসি ইসি cec ec election প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়াল cec নির্বাচন-Election নির্বাচন Election
file pic

দ্বাদশ সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে ৬ দিনে ২৭৭ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। শুক্রবার নির্বাচন কমিশনের আইন শাখার কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। এরমধ্যে শেষ দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ২০ জন। বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম হক ও বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহম্মেদের প্রার্থিতা বাতিল হয়েছে। এদিন না মঞ্জুর হয়েছে ৬২ জনের আপিল আবেদন।

এর আগে বৃহস্পতিবার পঞ্চমদিনের শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৪৪ জন, ৫২টি আবেদন নামঞ্জুর হয়েছে। চারটি আবেদন শুনানি পেন্ডিং রাখা হয়েছিল। আর একটি আপিল আবেদনের বাদী অনুপস্থিত ছিলেন। বুধবার চতুর্থ দিনে ৯৯ জনের আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৪৫ জন। আপিল আবেদন নামঞ্জুর হয়েছে ৫২ জনের। আর দু’টি আবেদনের সিদ্ধান্ত হয়নি।

মঙ্গলবার তৃতীয় দিনে ৬১ জন, সোমবার দ্বিতীয় দিনে ৫১ জন এবং রোববার (১০ই ডিসেম্বর) প্রথম দিনে ৫৬ জন প্রার্থিতা ফিরে পান। অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন গত ছয়দিনে দিনে মোট ২৭৭ জনের প্রার্থিতা ফিরিয়ে দেন।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১টি, যা মোট দাখিলকৃত মনোনয়নপত্রের ২৬ দশমিক ৯২ শতাংশ বা ২৭ শতাংশ। আর বৈধ হয়েছে এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র, যা দাখিলকৃত মনোনয়নপত্রের ৭৩ দশমিক ০৮ শতাংশ বা ৭৩ শতাংশ।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল আবেদন জমা পড়েছিল। গত ছয়দিনে আপিল আবেদনগুলোর শুনানি সম্পন্ন করল ইসি। তবে ইসির রায়ে কেউ সন্তুষ্ট না হলে হাইকোর্টে আপিল করতে পারবেন। তফসিল অনুযায়ী, ১৭ই ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ১৮ই ডিসেম্বর হবে প্রতীক বরাদ্দ। আগামী ৭ই জানুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD