শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন




পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন বৃটেন প্রবাসীরা: বাংলাদেশ হাই কমিশন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩ ৬:২৫ pm
England London United Kingdom Great Britain ইউনাইটেড কিংডম ইউকে যুক্তরাজ্য ইংল্যান্ড গ্রেইট ব্রিটেন গ্রেট বৃটেন লন্ডন bangladesh বাংলাদেশ uk bd
file pic

বৃটেনে বসবাসরত বাংলদেশি নাগরিকরা ডাকযোগে পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারবেন বলে প্রজ্ঞাপন দিয়েছে লন্ডনস্থ বাংলদেশ হাইকমিশন। হাইকমিশন ওয়েবসাইটে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন গত ১৫ নভেম্বর ২০২৩ তারিখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচির তফসিল ঘোষণা করেছে। উক্ত সময়সূচির আলোকে আগামী ০৭ জানুয়ারি ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ২৭ অনুচ্ছেদ অনুসারে জাতীয় সংসদ নির্বাচনে বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ডাকযোগে পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় ভোটাধিকার প্রয়োগের বিধান রয়েছে।

আগ্রহী নাগরিকগণকে ভোটদানের জন্য নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনী সময়সূচির তফসিল ঘোষণার দিন হতে ১৫ (পনের) দিনের মধ্যে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের নিকট আবেদনের মাধ্যমে “নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮” এর ১১ থেকে ১৫ নং বিধি অনুসরণ করে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটের “নির্বাচনী আইন” ট্যাবে “নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮” টি পাওয়া যাবে। [mzamin.com]




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD