মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন




বাংলাদেশি পণ্যের দাম বাড়াতে মার্কিন ক্রেতাদের প্রতি আহ্বান

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩ ৯:১৫ pm
ডেনিম Denim Expo Textiles Textile garment factory garments industry rmg bgmea worker germent পোশাক কারখানা রপ্তানি শিল্প শ্রমিক আরএমজি সেক্টর বিজিএমইএ poshak shilpo fair mela মেলা ফেয়ার
file pic

বাংলাদেশি শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি করেছেন আট জন মার্কিন কংগ্রেসম্যান। একইসঙ্গে মজুরি বৃদ্ধিজনিত বাড়তি খরচ বহন করতে আমেরিকান কোম্পানিগুলোকে আহ্বান জানিয়েছেন তারা।

গত ১৫ ডিসেম্বর আমেরিকান আ্যাপারেল অ্যান্ড ফুটওয়ার অ্যাসেসিয়েশনের প্রধান নির্বাহী স্টিফেন ল্যামারকে লেখা এক চিঠিতে এই মার্কিন কংগ্রেসম্যানরা বলেন যে, পণ্য ক্রয়ের জন্য বাংলাদেশি বিক্রেতাদের সঙ্গে যেন অ্যাসোসিয়েশনের সদস্যরা দীর্ঘমেয়াদি চুক্তিবদ্ধ হন এবং মজুরি বৃদ্ধিজনিত বাড়তি খরচ বহনের জন্য পণ্যের মূল্য বাড়ানো হয়।

চিঠিতে সম্প্রতি বাংলাদেশে মজুরি বৃদ্ধির বিষয়টি উল্লেখ করে বলা হয়, ২৩ হাজার টাকা বা ২০৮ মার্কিন ডলার মজুরি হৃদয়বিদারক এবং লজ্জাজনক বটে। বর্তমান মূল্যবৃদ্ধির সঙ্গে মজুরি বৃদ্ধি সঙ্গতিপূর্ণ নয় এবং এর কারণে বিক্ষোভ হচ্ছে।

কংগ্রেসম্যানরা বলেন, মজুরি বৃদ্ধির বিষয়টি কতিপয় মার্কিন কোম্পানি সমর্থন করেছে। কিন্তু শুধুমাত্র মুখের কথাই যথেষ্ট নয়।

চিঠিতে শ্রমিকদের বিরুদ্ধে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সহিংসতা অবিলম্বে বন্ধ করা এবং শ্রমিক ও ইউনিয়ন নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য বাংলাদেশি বিক্রেতাদের নির্দেশ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

কংগ্রেসম্যানরা আশা করেন, আমেরিকার ভেতরে এবং গোটা বিশ্বে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় আমেরিকান আ্যাপারেল অ্যান্ড ফুটওয়ার অ্যাসেসিয়েশন এগিয়ে আসবে।

চিঠিতে কংগ্রেম্যান ইলহান ওমর, জেমস পি ম্যাকগভার্ন, জাঁ স্কায়োস্কি,রাউল এম গ্রিজালভা, বারবারা লি, ডেভিড জে ট্রন,আলেকজান্দ্রিয়া ওকাসিয়া করটেজ এবং সুসান ওয়াইল্ড সই করেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD