মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন




ঘন কুয়াশায় আরিচা-কাজিরহাট ফেরি পারাপার বন্ধ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩ ১০:১৫ am
Bangladesh Inland Water Transport Corporation BIWTC বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন বিআইডব্লিউটিসি BIWTC BIWTC Ferry transport Ferry transport ship watercraft amphibious vehicle passengers cargo water bus water taxi Ferry Ghat ফেরি ফেরী ঘাট সার্ভিস গাড়ি বিআইডব্লিউটিসি খেয়া নৌরুট লঞ্চ চলাচল ফেরি ফেরি
file pic

ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌরুটে ফেরি পারাপার বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক অফিসের ডিজিএম শাহ মুহাম্মদ খালেদ নেওয়াজ জানান, রোববার রাত সাড়ে ১০টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

“ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত ১০টার পর থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দৃষ্টিসীমা কমে আসে। ফেরি চলাচলের চ্যানেলে বিকন বাতি ও মার্কিং পয়েন্ট কিছুই দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। “

ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় আটকা পড়ে পণ্যবাহী ট্রাক ও কিছু যানবাহন। শীতের মধ্যে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।

সকালে কুয়াশায় কেটে গেলে ফেরি চলাচল শুরু হবে বলে জানান বিআইডব্লিউটিসির কর্মকর্তা খালেদ নেওয়াজ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD