মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন




চট্টগ্রাম বন্দরে ১ হাজার ১০০ কোটি ডলার বিনিয়োগ আসছে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩ ৪:১০ pm
এলসি exports Chattogram Port Chittagong Port port city ctg চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম বন্দর প্রধান সমুদ্রবন্দর বন্দর নগরী চট্টগ্রাম কর্ণফুলীর তীর Mongla Port Authority intermodal shipping Container freight transport ship rail truck unloading reloading cargo import trade Export Promotion Bureau EPB Export Market Launch Day Trip Ship Bangladesh Inland Water Transport Corporation BIWTC BIWTC Ferry transport ship watercraft amphibious vehicle passengers cargo water bus water taxi Ferry Ghat আমদানি রপ্তানি ডিপো কন্টেইনার জাহাজ নোঙ্গর শিপিং এজেন্ট ওশান ট্রেড মংলা মোংলা বন্দর কর্তৃপক্ষ ড্রেজিং নাব্য সংকট হ্যান্ডলিং ইকুইপমেন্ট চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বন্দর আমদানি বাণিজ্য বাণিজ্য রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন বিআইডব্লিউটিসি ফেরি ফেরী ঘাট সার্ভিস গাড়ি বিআইডব্লিউটিসি খেয়া নৌরুট লঞ্চ চলাচল ফেরি লঞ্চ মোটরনৌযান যানবাহন বাহন ভাসমান নৌযান মোংলা বন্দর জেটি
file pic

বন্দর নির্মাণ ও উন্নয়নে দেশি–বিদেশি প্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ১০০ কোটি মার্কিন ডলার (১ লাখ ২২ হাজার কোটি টাকা) বিনিয়োগ আসছে। এই বিনিয়োগের বড় অংশই আসছে মূলত প্রস্তাবিত লালদিয়া ও বে টার্মিনাল প্রকল্পে পাঁচটি নতুন টার্মিনাল নির্মাণ ও পরিচালনা খাতে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল গতকাল বুধবার এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান। এ সময় বন্দর পর্ষদের সদস্যরাও উপস্থিত ছিলেন।

বন্দর চেয়ারম্যান জানান, বিদেশি বিনিয়োগের মধ্যে চূড়ান্ত হয়েছে রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালের বিনিয়োগ। সৌদি আরবের এই কোম্পানির সঙ্গে বন্দরের পতেঙ্গা টার্মিনালে যন্ত্রপাতি সংগ্রহ ও পরিচালনার চুক্তি হয়েছে। আগামী দুই মাসের মধ্যে কোম্পানিটি টার্মিনাল চালু করবে। পুরোদমে চালু করতে সময় লাগবে দেড় থেকে দুই বছর।

বন্দর চেয়ারম্যান জানান, বিদেশি বিনিয়োগের বড় অংশই আসছে বে টার্মিনালের চারটি টার্মিনাল নির্মাণ ও বন্দরটির জাহাজ চলাচলের পথ ও স্রোত প্রতিরোধক তৈরিতে। এর মধ্যে সিঙ্গাপুরের পিএসএ ইন্টারন্যাশনাল এবং সংযুক্ত আরব আমিরতের ডিপি ওয়ার্ল্ড দুটি টার্মিনাল নির্মাণ ও পরিচালনা–সংক্রান্ত চুক্তির কাজ চলছে। আবার বে টার্মিনালে বন্দরের অর্থায়নে যে মাল্টিপারপাস টার্মিনাল নির্মিত হওয়ার কথা, সেখানেও এখন বিনিয়োগের প্রস্তাব দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি পোর্ট গ্রুপ। তারা এক বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব জমা দিয়েছে।

প্রস্তাবিত পতেঙ্গা লালদিয়ার চরে নতুন টার্মিনাল নির্মাণ ও পরিচালনায় বিশ্বের দ্বিতীয় শীর্ষ শিপিং কোম্পানি ডেনমার্কের এপি-মুলার মায়ের্সকের বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে। এ ছাড়া বিশ্বব্যাংকও বে টার্মিনালের স্রোত প্রতিরোধকসহ আনুষাঙ্গিক বন্দরসুবিধা তৈরিতে বিনিয়োগ করতে চায়।

বন্দর চেয়ারম্যান জানান, বন্দর খাতে যে বিদেশি বিনিয়োগ আসবে, তার পরিমাণ প্রায় সাড়ে সাত বিলিয়ন ডলার। এর সঙ্গে দেশি–বিদেশি যৌথ বিনিয়োগে পতেঙ্গায় অয়েল অ্যান্ড গ্যাস টার্মিনাল নির্মাণে সাড়ে তিন বিলিয়ন ডলার বিনিয়োগের একটি প্রস্তাব পাওয়া গেছে। সব মিলিয়ে ১ হাজার ১০০ কোটি ডলারের বিনিয়োগ হবে।

বন্দর খাতে এখন পর্যন্ত সবচেয়ে বড় বিনিয়োগের প্রস্তাব দিয়েছে ইস্ট কোস্ট গ্রুপের ইসি হোল্ডিংস লিমিটেড। প্রস্তাবিত বে টার্মিনালে তেল ও গ্যাস পরিবহনের টার্মিনাল ও অন্যান্য সুবিধা নির্মাণে এই বিনিয়োগ করতে চায় প্রতিষ্ঠানটি।

জানতে চাইলে ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী বলেন, তেল ও গ্যাস টার্মিনালে সিংহভাগ বিনিয়োগ হবে নিজস্ব। তবে বিদেশি বিনিয়োগও থাকবে। [প্রথম আলো]




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD