মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন




নিয়মিত ধার ১৭ হাজার কোটি টাকা

সাত ব্যাংককে ২২ হাজার কোটি টাকা ধার দিলো বাংলাদেশ ব্যাংক

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১ জানুয়ারী, ২০২৪ ৪:২৮ pm
money laundering illegal process money generated criminal drug trafficking terrorist funding illegally concealing illicit drug trafficking corruption embezzlement gambling converting legitimate source crime jurisdictions আমদানি ওভার ইনভয়েসিং রপ্তানি আন্ডার-ইনভয়েসিং আমদানি-রপ্তানি অবৈধ জাল অর্থ পাচার জিএফআই মানি লন্ডারিং আর্থিক খাত গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ হুন্ডি অর্থ পাচার Per capita income মাথাপিছু আয় Reserves Reserve রিজার্ভ remittance রেমিট্যান্স প্রবাসী আয় ডলার dollar Pagla Mosque পাগলা মসজিদ কোটি টাকা Per capita income মাথাপিছু আয় Reserves Reserve রিজার্ভ remittance রেমিট্যান্স প্রবাসী আয় ডলার dollar Pagla Mosque পাগলা মসজিদ কোটি টাকা
file pic

বছরের শেষ কর্মদিবসে ২২ হাজার কোটি টাকার বিশেষ ধার দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগের মতো কোনো সিকিউরিটিজ ছাড়াই বেসরকারি খাতের সাতটি ব্যাংককে এ টাকা দেওয়া হয়েছে। এর বাইরে সিকিউরিটিজ লিয়েন করে বিভিন্ন ব্যাংকের নিয়মিত ধারের পরিমাণ ছিল আরও ১৭ হাজার ২১৯ কোটি টাকা।

সংশ্লিষ্টরা জানান, ব্যাংকগুলোর আর্থিক প্রতিবেদন প্রস্তুত হয় ৩১ ডিসেম্বরভিত্তিক তথ্যের ভিত্তিতে। এসব ব্যাংক যাতে আর্থিক প্রতিবেদনে বিধিবদ্ধ তারল্য সংরক্ষণ দেখাতে পারে এবং কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে রক্ষিত চলতি হিসাবে ঘাটতি দেখাতে না হয়, সে জন্য বিশেষ ধার দেওয়া হয়েছে। সাধারণত কোনো ব্যাংক নগদ টাকার সংকটে পড়লে বিনিয়োগ করা ট্রেজারি বিল ও বন্ড বন্ধক রেখে বাংলাদেশ ব্যাংক বা অন্য ব্যাংক থেকে ধার নেয়। তবে সাতটি ব্যাংকের পর্যাপ্ত সিকিউরিটিজ না থাকায় বিশেষ উপায়ে তিন দিনের জন্য ধার দেওয়া হয়েছে। আজ সোমবার আবার এসব ধার সমন্বয়ের কথা রয়েছে।

জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক বলেন, কোনো ব্যাংকের প্রয়োজন হলে বিশেষ ধার দেওয়া হয়। আবার কখনও বাজার থেকে টাকা তোলা হয়। এগুলো নিয়মিত প্রক্রিয়া।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার ১৪টি ব্যাংক এক দিন মেয়াদে ৭ হাজার ৯৪৮ কোটি, একটি ব্যাংক তিন দিন মেয়াদে ৪০৩ কোটি, ১৭ ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠান এক সপ্তাহের জন্য ৮ হাজার ১১৮ কোটি এবং একটি ব্যাংক ১৪ দিন মেয়াদে ৭৫০ কোটি টাকা ধার করে। সব মিলিয়ে কেন্দ্রীয় ব্যাংকে ব্যাংকগুলোর স্বল্প মেয়াদি ধারের স্থিতি রয়েছে ৭০ হাজার কোটি টাকার বেশি। জানা গেছে, বেশ কয়েকটি ব্যাংকে এখন তারল্যের ওপর চাপ রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি বাণিজ্যিক ব্যাংক থেকেও ধার বেড়েছে। এ কারণে কলমানির সুদহারও অনেক বেড়েছে। [সমকাল]




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD