মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন




সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪ ১১:৪১ am
India flag ভারত পতাকা Border Guards Bangladesh BGB Military force security বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষক বাহিনী বিজিবি Border Security Force BSF সীমান্ত প্রহরী সংস্থা পাহারা বর্ডার সিকিউরিটি ফোর্স ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ Border Guards Bangladesh BGB Military force security বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষক বাহিনী বিজিবি বাংলাদেশ ভারত সীমান্ত
file pic

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে সাইফুল (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার রাতে কোনো এক সময় উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্তে এ ঘটনা ঘটে। তিনি ওই ইউনিয়নের নগরপাড়ার হাসান আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে সাইফুলসহ কয়েকজন রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যান।এ সময় ভারতের ১৫৯, বিএসএফের ইটাঘাটা বিওপির টহলরত সদস্যরা গুলি চালালে সাইফুল ঘটনাস্থলেই মারা যান। তার লাশ ভারতের অভ্যন্তরে রয়েছে বলে তারা জানায়।

রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তার পরিবার বিষয়টি তাকে অবহিত করেছে।

১৬- বিজিবির রোকনপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার আজাদ রহমান বলেন, বিষয়টি আমরা শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।
(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD