রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন




জন্ম ও মৃত্যু নিবন্ধনে নতুন নির্দেশনা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪ ৮:৫৪ pm
Birth Certificate registration online bd 2022.Jommo Nibondon জন্ম নিবন্ধন birth জন্মনিবন্ধন China Population growth rate জনবহুল চীন জনসংখ্যা জন্মহার লোকসংখ্যা চীন লোকসংখ্যা Census people জনবহুল জনশুমারি জনসংখ্যা আদমশুমারি জনসংখ্যা
file pic

ক্ষমতার পালাবদলের মধ্যে বিভিন্ন সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র, কাউন্সিলর এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গা ঢাকা দেওয়ায় জন্ম ও মৃত্যু নিবন্ধনের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকার।

এখন থেকে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এই দায়িত্ব পালন করবেন বলে বুধবার স্থানীয় সরকার বিভাগের এক অফিস আদেশে জানানো হয়েছে।

ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে গত ৫ অগাস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এর পরপরই দেশের বিভিন্ন সিটি করপোরেশনের মেয়র, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলর এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বড় অংশই আত্মগোপনে গেছেন। তাতে নাগরিকরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

এ পরিস্থিতিতে স্থানীয় সরকার বিভাগ তিনটি নির্দেশনা দিয়েছে-

• অনুপস্থিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পরিবর্তে উপজেলা পর্যায়ের প্রয়োজনীয় সংখ্যক দায়িত্বশীল কর্মকর্তাকে জন্ম ও মৃত্যু নিবন্ধকের দায়িত্ব দেবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসব কর্মকর্তারা নিবন্ধকের ইউজার আইডি ও পাসওয়ার্ড পাবেন। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা নিবন্ধকের দায়িত্ব পালন করবেন।

• কর্মস্থলে অনুপস্থিত পৌর মেয়রদের পরিবর্তে ওই জেলার উপ-পরিচালক (স্থানীয় সরকার) প্রয়োজন অনুযায়ী কয়েকজন কর্মকর্তাকে জন্ম ও মৃত্যু নিবন্ধকের দায়িত্ব দেবেন।

• কর্মস্থলে অনুপস্থিত সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরের পরিবর্তে সংশ্লিষ্ট জেলার উপ-পরিচালক (স্থানীয় সরকার) প্রয়োজন অনুযায়ী দায়িত্বশীল কর্মকর্তাকে জন্ম ও মৃত্যু নিবন্ধকের দায়িত্ব দেবেন।

বুধবারই পৃথকে আদেশে সিটি করপোরেশন ও উপজেলা পরিষদ পরিচালনায় নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। যেসব সিটিতে মেয়র উপস্থিত নেই, সেখানে প্রধান নির্বাহী কর্মকর্তাকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়েছে। একইভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তারা পেয়েছেন উপজেলা পরিষদ পরিচালনার আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD