রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন




একদিনের বেতনের অর্থ বন্যার্তদের দেবেন ইউএস-বাংলার কর্মীরা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪ ৯:৩৫ pm
us-bangla HSIA CAAB US-Bangla Airlines USBangla Airline US Bangla hazrat shahjalal international airport dhaka biman hazrat shahjalal international airport dhaka biman হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর ইউএস-বাংলা ইউএস বাংলা hazrat shahjalal international airport dhaka biman হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর US-BANGLA
file pic

দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান বন্যায় সর্বস্তরের জনগণের সঙ্গে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারী বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স বন্যার্তদের পাশে থাকার ঘোষণা দিয়েছে। শনিবার রাতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, ইউএস-বাংলার পাইলট, ইঞ্জিনিয়ার, কেবিন ক্রুসহ সব কর্মকর্তা-কর্মচারী আগস্ট মাসের বেতনের একদিনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের জন্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আরও বলা হয়, যেকোনো প্রাকৃতিক বিপর্যয়কালীন সময়ে ইউএস-বাংলা পূর্বের ন্যায় এবারও দেশের জনগণের পাশে থাকতে দৃঢ় প্রতিজ্ঞ। ইউএস-বাংলা এয়ারলাইন্সে ৩ হাজারের অধিক দেশী-বিদেশী কর্মকর্তা কর্মচারী কর্মরত আছেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD