রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন




এস আলম গ্রুপের সঙ্গে চুক্তি বাতিল জ্বালানি মন্ত্রণালয়ের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪ ৭:৫৭ pm
CNG stations CNG station fuel strike fuel trader traders Filing stations Filing station Petrol Octane Pump Price পেট্রোল অকটেন পাম্প Fuel energy জ্বালানি তেল Fuel Oil oil পরিবহন TRANSPORT STRIKE bus halt বাস ধর্মঘট dhaka তল্লাশিচৌকি ঢাকা বিএনপির গাবতলী ঢাকামুখী বাস যানবাহন তল্লাশি পুলিশ ঢাকা প্রবেশমুখ
file pic

ইস্টার্ন রিফাইনারি লিমিটেড ও এস আলম গ্রুপের মধ্যে চুক্তি হওয়া ইনস্টলেশন অব ইআরএল ইউনিট-২ এর বাস্তবায়ন বাতিল করেছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ।

মন্ত্রণালয়ের পাঠানো এক বার্তায় বলা হয়, বিপিসির আওতাধীন ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) বাস্তবায়নের জন্য প্রস্তাবিত ‘ইনস্টলেশন অব ইআরএল ইউনিট-২’ শীর্ষক প্রকল্পটি বিপিসি বা ইআরএল এবং এস আলম গ্রুপের মধ্যে সরকারি বেসরকারি যৌথ উদ্যোগী চুক্তির আওতায় বাস্তবয়ন প্রস্তাব বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

একইসঙ্গে প্রকল্পটির ডিপিপি বৈদেশিক মুদ্রার হালনাগাদ রেট অনুযায়ী প্রাক্কলন এবং সমস্ত ক্রয় পরিকল্পনা পিপিআর-২০০৮ অনুযায়ী প্রণয়নপূর্বক পরিকল্পনা কমিশনে পুনর্গঠিত ডিপিপি পাঠানোর জন্য বিপিসিতে পত্র প্রেরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD