রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন




বায়ুদূষণে আজ বিশ্বে শীর্ষে ঢাকা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪ ১০:১৭ am
বায়ুদূষণ Air Pollution Polluted Cities Citi বায়ু দূষণ বাতাস বায়ুমণ্ডল জলবায়ু পরিবেশ স্বাস্থ্য‌ ওজোন স্তর পানি দূষণ মাটি দূষণ শব্দ দূষণ air pollution
file pic

ঢাকার বায়ুদূষণ আবার বাড়তে শুরু করেছে। সোমবার সকালে বিশ্বের ১২০টি শহরের মধ্যে সকাল সোয়া আটটার দিকে রাজধানী ঢাকার অবস্থান প্রথম। এ সময় আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ২৭৮। বাতাসের এই মান ‘খুব অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।

বৃষ্টির জন্য শুধু রোববার বাতাসের মান খানিকটা ভালো ছিল। এরপর আজ আবার দূষণ পরিস্থিতি নাজুক হয়ে গেছে।

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।

সোমবার সকাল সোয়া আটটার দিকে বায়ুদূষণে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল যথাক্রমে পাকিস্তানের লাহোর ও ভারতের দিল্লি। দুই শহরের স্কোর ১৭৭ ও ১৬৭।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে মাঝারি বা গ্রহণযোগ্য মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়।

১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর মধ্যে আছেন বয়স্ক, শিশু, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বা।

স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা অস্বাস্থ্যকর বাতাস। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে খুবই অস্বাস্থ্যকর বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ধরা হয়।

ঢাকায় সোমবার বায়ুদূষণের যে অবস্থা, সেখান থেকে সুরক্ষায় বেশ কিছু পরামর্শ দিয়েছে আইকিউএয়ার। এর মধ্যে আছে বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করা, খোলা স্থানে ব্যায়াম না করা এবং জানালা বন্ধ করে রাখা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD