সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন




জান্নাতে নবীজি (স.)-এর সান্নিধ্য লাভের ৮ আমল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২ মে, ২০২৫ ৭:২১ pm
Eid-e-Miladunnabi sobe borat Shab e Barat namaz রজনী নিসফে শাবান‎ লাইলাতুল বরাত শা'বান মাস ইবাদত বন্দেগি শবে বরাত প্রার্থনা মুসলিম উম্মা মহিমান্বিত রাত শবে বরাত নফল ইবাদত কোরআন তেলাওয়াত জিকির-আসকার জিকির আসকার মোনাজাত ফজিলত ধর্মপ্রাণ মুসলমান শবে মেরাজ শবেমেরাজ ইসলাম islam eid e miladunnanabi Eid Milad un Nabi Rabi al awwal রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী Rabi al-Awwal eid মুহাম্মদ সা রবিউল আউয়াল ঈদ
file pic

প্রতিটি মু’মিন হৃদয়ে নবী ﷺ প্রেম আছে, আছে প্রিয় নবী ﷺকে দেখার ও তাঁর সান্নিধ্য পাওয়ার অধীর বাসনা। এই সুপ্ত ইচ্ছা একজন সাধারণ মু’মিনও হৃদয়ে লালন করে। মদিনায় রওজা জিয়ারতে হজযাত্রীদের এই আকুলতা আরো তীব্র হয়ে ওঠে। জান্নাতে তাঁর সান্নিধ্য গ্রহণের প্রবল ইচ্ছা জাগে।

পৃথিবীতে নবী ﷺ সঙ্গী হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন একমাত্র সাহাবায়ে কেরাম। দুন‌ইয়ার জীবনে আর কোনো মু’মিনের এ সৌভাগ্য ললাটে আসবে না। তবে নবীজি ( ﷺ ) এমন কিছু আমল বর্ণনা করেছেন, যা পালন করলে মু’মিন ব্যক্তি জান্নাতে তাঁর সান্নিধ্য লাভ করবে।

যার কয়েকটি হলো :-

হাদিসে উক্ত প্রতিটি আমলের বর্ণনা আছে এখানে শুধু বর্ণনা ছাড়া আমলগুলো সংক্ষিপ্ত নামে উল্লেখ করা হলো:

১. বেশি বেশি সাজদা করা।

২. এতিমের অভিভাবকত্ব গ্রহণ করা।

৩. কন্যাসন্তান লালন করা।

৪. বোনদের প্রতিপালন করা।

৫. উত্তম চরিত্রের অধিকারী হওয়া।

৬. নবীজি ﷺ প্রতি ভালোবাসা।

৭. বেশি বেশি দরুদ পাঠ করা।

৮. আল্লাহভীতির জীবন অবলম্বন করা।

আল্লাহ তা’আলা আমাদের এই আমলগুলো যথাযথ পালনের মাধ্যমে জান্নাতে নবী (ﷺ)-এর সান্নিধ্য অর্জন করার তাওফিক দান করুন।

IFM desk




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD