বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন




শুক্রবার হাদিসে বর্ণিত ১০টি করণীয় আমল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ ৬:৩০ pm
namaz namaj salat নামাজ সালাত Baitul Mukarram National Mosque-বায়তুল মুকাররম জাতীয় মসজিদ-Outlookbangla.com-আউটলুকবাংলা ডটকম গুলশানে মুহিতের প্রথম জানাজা সম্পন্ন dua দোয়া দু'আ doa dua দোয়া দুআ masjid masazid maszid islam azan dua doa ajan আজান দোয়া আযান মাসজিদ মাসাজিদ ইসলাম
file pic

সপ্তাহের সেরা দিন- জুমু’আর দিন। এ দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল— জুমু’আর সলাত। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এ দিনে ১০টি করণীয় আমল উল্লেখ করেছেন। নিম্নে সেগুলো উল্লেখ করা হলো:-

১. গোসল করা।
(বুখারি: ৮৭৭)

২. মিসওয়াক করা।
(ইবনে মাজাহ: ১০৯৮)

৩. উত্তম পোশাক পরিধান করা।
(আবু দাউদ: ৩৪৩)

৪. সুগন্ধি ব্যবহার করা।
(বুখারি: ৮৮০)

৫. মাসজিদে প্রবেশের পর অন্য মুসল্লিদের ফাঁক করে বা গায়ের ওপর দিয়ে টপকে সামনের দিকে না যাওয়া।
(বুখারি: ৯১০, ৮৮৩)

৬. কাউকে উঠিয়ে দিয়ে সেখানে বসার চেষ্টা না করা।
(বুখারি: ৯১১)

৭. সলাতের জন্য কোনো একটা জায়গাকে নির্দিষ্ট করে না রাখা, যেখানে যখন জায়গা পাওয়া যাবে সেখানেই সলাত আদায় করা (আবু দাউদ: ৮৬২)

৮. নির্ধারিত সলাত আদায় করা। এমনকি ফরজ সলাতের আগে ও পরে দুই-চার রাকাত করে নফল সলাত আদায় করা।
(বুখারি: ৯৩০)

৯. গায়ে তেল (লোশন) ব্যবহার করা।
(বুখারি: ৮৮৩)

১০. পায়ে হেঁটে মাসজিদে যাওয়া।
(মুসলিম: ১৪০০)

উপরোক্ত কাজগুলো যথাযথ পালনের মাধ্যমে একজন ব্যক্তির জন্য এ জুমু’আ ও তার পূর্ববর্তী জুমু’আর মধ্যবর্তী সব গুনাহের কাফফারা হয়ে যাবে।
(আবু দাউদ: ৩৪৩)

IFM desk




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD