সকল প্রকার ইবাদত, ভালো কাজ ও জায়েজ কাজ একমাত্র আল্লাহকে রাজী খুশি করার নিয়তে করা এবং আল্লাহ ব্যতীত অন্য কাউকে রাজী খুশী করার ইচ্ছা বা নিজের নফসের কোন খাহেশকে মিশ্রিত না করার নাম হল ইখলাস তথা খাঁটি নিয়ত।
কোন কোন ইবাদতে কিছু কিছু পার্থিব ফায়দাও হাসিল হয়ে থাকে, তবে সেটাকে উদ্দেশ্য বানিয়ে ইবাদত করা ঠিক নয়। এই ইখলাস ও খাঁটি নিয়ত না হলে কোন ইবাদতেরই ছওয়াব পাওয়া যায় না। নিয়ত খাঁটি করা তথা ইখলাস হাসিল করার পদ্ধতি হল:
১. ইবাদত করার পূর্বে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করছি এই চিন্তা করা এবং অন্তরের মধ্য থেকে অন্যান্য বাজে উদ্দেশ্য দূরে নিক্ষেপ করা।
২. অন্তর থেকে ‘রিয়া’ দূর করার পদ্ধতি গ্রহণ করা। বস্তুতঃ ‘রিয়া’ দূর করাই হল ইখলাস।
আল্লাহ তা’আলা আমাদের জিন্দেগীর সকল ক্ষেত্রে সহি ইখলাস অর্জন করার তৌফিক দান করেন।
[সূত্র: আহকামে যিন্দেগী,
লেখক: মাওলানা মুহাম্মাদ হিমায়েত উদ্দীন]
IFM desk
Developer Design Host BD