গুলশান সেন্ট্রাল মসজিদ অ্যান্ড ঈদগাহ সোসাইটির শিক্ষা, সংস্কৃতি, গবেষণা ও জনসংযোগ উপ-কমিটির উদ্যোগে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা সমমান ছাত্র/ছাত্রীদের মধ্যে পবিত্র সীরাতুন্নবী সা. উপলক্ষ্যে ৫টি বিষয়ে ৭টি গ্রুপে প্রতিযোগিতা, আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রতিযোগিতার মধ্যে রয়েছে- ক্যলিওগ্রাফি, ইসলামী জ্ঞান, রচনা লিখন, ক্বীরাত ও আযান।
ক গ্রুপ: মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা সমমান/ও-লেভেল, (৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত), কওমী মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের জন্য মিজান জামাত থেকে শরহে-জামি জামাত পর্যন্ত।
খ গ্রুপ: কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা সমমান, কওমী মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের জন্য শরহে-বেক্বায়া জামাত থেকে তদুর্দ্ধ পর্যন্ত।
১৮ই অক্টোবর ২০২৫ইং, শনিবার, সকাল ৮:৩০টা থেকে ১০:০০টা পর্যন্ত শুধুমাত্র ‘ক’ গ্রুপে (ছেলে/মেয়ে) ক্যালিওগ্রাফি প্রতিযোগিতা (বিষয়: সূরা আল-ইনশিরাহ (৯৪) এর ৪নং আয়াত), সকাল ১০:৩০টা থেকে ১১:৩০টা রচনা লিখন প্রতিযোগিতা এবং বেলা ১২:০০টা থেকে ১:০০টা পর্যন্ত (ছেলে/মেয়ে) দুটি গ্রুপে (ক ও খ) ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া ২২শে নভেম্বর ২০২৫ইং, শনিবার, সকাল ১০:০০টাা থেকে ১১;০০টা পর্যন্ত শুধুমাত্র ‘ক’ গ্রুপে, (ছেলে) [সূরা তওবা ৯: ১২৮-১২৯] এবং ১৯শে ডিসেম্বর ২০২৫ইং, শনিবার সকাল ১০:০০টাা থেকে ১১;০০টা পর্যন্ত শুধুমাত্র সবার জন্য উন্মুক্ত (আযান অবশ্যই শুদ্ধ ও শ্রুতিমধুর হতে হবে)।
প্রত্যেক প্রতিযোগীকে নিজ পরিচয় পত্র/ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রত্যয়ন পত্র ও সদ্য তোলা এক কপি ছবিসহ প্রতিযোগিতা শুরুর ৩০মিনিট পূর্বে গুলশান সেন্ট্রাল মসজিদের ২য় তলায় উপস্থিত থাকতে হবে। আগ্রহী প্রতিযোগীদের আগামী ১৫/১০/২০২৫ইং তারিখের মধ্যে নাম, পিতার নাম, শ্রেণি, শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিযোগিতার গ্রুপ, বিষয়, মোবাইল নম্বরসহ গুলশান সেন্ট্রাল মসজিদ অফিস কক্ষে রক্ষিত নির্দিষ্ট বাক্সে অবশ্যই জমা দিতে হবে। ডাক যোগে, কুরিয়ারে বা ই-মেইলে: gcmisbd@gmail.com নাম জমা দেয়া যাবে। আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে ২৬শে অক্টোবর ২০২৫ রোজ রোববার বিকাল ৪:৩০টায় (বাদ আছর) ইন-শা-আল্লাহ্। প্রতিযোগিতার প্রতিটি গ্রুপে প্রথম ৬জন বিজয়ীকে আকর্ষণীয় পুরস্কার হিসাবে নগদ অর্থ, বই ও সার্টিফিকেট প্রদান করা হবে। অনুষ্ঠানের বিস্তারিত (আপডেট) জানতে ভিসিট করুন: www.gcmisbd.org/press-release