রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন




ক্যাশলেস পদ্ধতি বাধ্যতামূলক করে নীতিমালা জারি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬ ৪:৪৫ pm
Ministry of Primary and Mass Education প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় examination exam school admission Online Class অনলাইন ক্লাস বিশ্ববিদ্যালয় ক্লাস classroom class room মাধ্যমিক শ্রেণি শিক্ষা প্রতিষ্ঠান এমসিকিউ পরীক্ষা কলেজ স্কুল শিক্ষক প্রাথমিক Directorate of Primary Education primary schools school প্রাথমিক শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রনালয়

দেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি-সংক্রান্ত নীতিমালা, ২০২৬’ শিরোনামে জারি করা নতুন প্রজ্ঞাপনে আয়-ব্যয় ব্যবস্থাপনাকে কঠোর নিয়ন্ত্রণের আওতায় আনা হয়েছে। গত ৯ ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহেনা পারভীন সই করলেও গতকাল সোমবার তা শিক্ষা মন্ত্রালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এ নীতিমালায় প্রতিষ্ঠানের প্রধান ও পরিচালনা কমিটির সভাপতির ওপর যৌথ দায়বদ্ধতা আরোপ করা হয়েছে। কোনো ধরনের অনিয়ম বা ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও স্থগিত বা বাতিল এবং পরিচালনা কমিটি ভেঙে দেওয়ার মতো কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।

নতুন নীতিমালার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো– সম্পূর্ণ ক্যাশলেস লেনদেন ব্যবস্থা চালু করা। টিউশন ফি, ভর্তি ফি, সেশন চার্জসহ প্রতিষ্ঠানের সব আয় তপশিলি ব্যাংক বা সোনালি পেমেন্ট গেটওয়ের (এসপিজি) মাধ্যমে সংগ্রহ করতে হবে। অনলাইন গেটওয়ে চালুর পর কোনো অবস্থাতেই সরাসরি নগদ অর্থ নেওয়া যাবে না।
আদায় অর্থ দুই কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া মন্ত্রণালয়ের পূর্বানুমতি ছাড়া কোনো নতুন খাতে ফি আদায় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

শিক্ষক-কর্মচারীদের জরুরি ঋণ সুবিধা
নীতিমালায় মানবিক দিক বিবেচনায় শিক্ষক-কর্মচারীদের জন্য বিশেষ আর্থিক সহায়তার বিধান রাখা হয়েছে। চিকিৎসা, দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে পরিচালনা কমিটির অনুমোদনক্রমে তারা মূল বেতনের সর্বোচ্চ ছয় মাসের সমপরিমাণ অর্থ অগ্রিম বা ঋণ হিসেবে নিতে পারবেন, যা পরবর্তীতে মাসিক কিস্তিতে সমন্বয় করা হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD