শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন




গ্যাস চুরিতে বছরে ক্ষতি ৪ হাজার কোটি টাকা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬ ১:১৪ pm
ঋণ money laundering illegal process money generated criminal drug trafficking terrorist funding illegally concealing illicit drug trafficking corruption embezzlement gambling converting legitimate source crime jurisdictions আমদানি ওভার ইনভয়েসিং রপ্তানি আন্ডার-ইনভয়েসিং আমদানি-রপ্তানি অবৈধ জাল অর্থ পাচার জিএফআই মানি লন্ডারিং আর্থিক খাত গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ হুন্ডি অর্থ পাচার সরকার ছিনতাই Per capita income মাথাপিছু আয় Reserves Reserve রিজার্ভ remittance রেমিট্যান্স প্রবাসী আয় ডলার dollar Pagla Mosque পাগলা মসজিদ কোটি টাকা Pagla Mosque পাগলা মসজিদ কোটি টাকা taka taka
file pic

রমজান ও আসছে গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা নতুন সরকারের জন্য এখন বড় চ্যালেঞ্জ। রোজায় যথাসম্ভব কম লোডশেডিং করতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালাবে বলে জানিয়েছেন নতুন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। দায়িত্ব নেওয়ার পর বুধবার মন্ত্রণালয়ে প্রথম বৈঠকেই বিদ্যুৎ ও জ্বালানি খাতের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতও ছিলেন।

জানা গেছে, বিদ্যুৎ খাতের বকেয়া, চলমান মামলাসহ বিভিন্ন বিষয়ে বৃহস্পতিবার বিদ্যুৎ বিভাগে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে বিদ্যুৎমন্ত্রী, আইনমন্ত্রীসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকার কথা রয়েছে।

বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে জানানো হয়, সরকারি-বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানির কাছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বকেয়া দাঁড়িয়েছে প্রায় ২৭ হাজার কোটি টাকা। এই বকেয়া দ্রুত পরিশোধ করা না হলে সামনে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়বে। বিষয়টি বিদ্যুৎমন্ত্রী প্রধানমন্ত্রীকে জানালে তিনি অর্থমন্ত্রীর সঙ্গে বসে জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।
বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ আলাদাভাবে কর্মপরিকল্পনা উপস্থাপন করে। সেখানে গ্যাস সরবরাহ নিয়ে এক বিভাগ অন্য বিভাগের ওপর দায় চাপানোর চেষ্টা করে। বিদ্যুৎ বিভাগ জানায়, রমজানে লোডশেডিংমুক্ত থাকতে হলে দৈনিক অন্তত ৯০ কোটি ঘনফুট গ্যাস প্রয়োজন, যা এপ্রিল থেকে বেড়ে দৈনিক ১১০ কোটি ঘনফুটে দাঁড়াবে।

এর জবাবে জ্বালানি বিভাগ জানায়, বিদ্যুৎ খাতে দৈনিক ৯০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করাই কঠিন। জ্বালানি বিভাগের কর্মকর্তারা বলেন, দেশে প্রতিদিন গ্যাস উৎপাদন কমছে। দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৪০০ কোটি ঘনফুট হলেও সরবরাহ করা যাচ্ছে মাত্র ২৬০ কোটি ঘনফুট। এর মধ্যে বিদ্যুৎ খাতে ব্যবহার করা হয় মোট গ্যাসের প্রায় ৬০ শতাংশ। বিদ্যুতের চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ বাড়ালে শিল্পকারখানায় গ্যাস সরবরাহ ব্যাপকভাবে ব্যাহত হবে। বৈঠকে আরও জানানো হয়, ৩০ ইঞ্চি ব্যাসের ১৫০ কিলোমিটারের বগুড়া-সৈয়দপুর পাইপলাইন এবং ২০ ইঞ্চি ব্যাসের ভেড়ামারা-খুলনা ১৬৩ কিলোমিটার পাইপলাইন অব্যবহৃত রয়েছে।
মতবিনিময় শেষে বিদ্যুৎমন্ত্রী সাংবাদিকদের বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বড় চ্যালেঞ্জ। বকেয়া পরিশোধ করা না হলে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখা নিয়ে ইনডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার অ্যাসোসিয়েশন (বিপ্পা) শঙ্কা প্রকাশ করেছে–এ বিষয়ক প্রশ্নের জবাবে ইকবাল হাসান মাহমুদ বলেন, বিপ্পা যদি এই কথা বলে থাকে তাহলে নতুন সরকার ব্ল্যাকমেইলিংয়ের শামিল হবে। বকেয়া পরিশোধ নিয়ে তাড়াহুড়া না করে সরকারকে সময় দিতে হবে।

গ্যাস চুরি
প্রথম দিনের বৈঠকে জ্বালানি বিভাগের কর্মকর্তারা জানান, তিতাস, বাখরাবাদসহ বিভিন্ন বিতরণ কোম্পানিতে সিস্টেম লসের নামে ব্যাপক গ্যাস চুরি হচ্ছে। বর্তমানে শুধু তিতাস গ্যাসের সিস্টেম লস ১০ শতাংশের বেশি। এলএনজি আমদানির মূল্য ধরলে এই খাতে লোকসান ৬ হাজার কোটি থেকে ১০ হাজার কোটি টাকা। এ অবস্থায় আগামী ১০০ দিনের মধ্যে সিস্টেম লস ৭ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে নামানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বৈঠকে মন্ত্রী জানতে চান, এক শতাংশ সিস্টেম লস কমাতে পারলে কী রকম সাশ্রয় হবে। জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সিস্টেম লস ১ শতাংশ কমলে বছরে প্রায় এক হাজার কোটি টাকা সাশ্রয় হয়। এর পরই গ্যাস চুরি ও অবৈধ সংযোগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী।
গ্যাস উৎপাদন কমছে, আমদানি বাড়ছে
নিজস্ব গ্যাসক্ষেত্রগুলো থেকে উৎপাদন ধারাবাহিকভাবে কমছে। ২০২০ সালে দৈনিক গ্যাস উৎপাদন ছিল ২ হাজার ৩৩১ মিলিয়ন ঘনফুট, ২০২৪ সালে তা কমে দাঁড়ায় ১ হাজার ৯৮৬ মিলিয়ন ঘনফুট এবং ২০২৫ সালে নেমে আসে ১ হাজার ৮১৯ মিলিয়ন ঘনফুটে। বিপরীতে চাহিদা বাড়ছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD