সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৩১ অপরাহ্ন




শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬ ১০:১৮ pm
আশুরা ঈদ পবিত্র জুমাতুল বিদা lailatul kadar শবে কদর lailatul kadar শবে-কদর ইতিকাফ রমজান রোজা sobe borat Shab e Barat namaz রজনী নিসফে শাবান‎ লাইলাতুল বরাত শা'বান মাস ইবাদত বন্দেগি শবে বরাত প্রার্থনা মুসলিম উম্মা মহিমান্বিত রাত শবে বরাত নফল ইবাদত কোরআন তেলাওয়াত জিকির-আসকার জিকির আসকার মোনাজাত ফজিলত ধর্মপ্রাণ মুসলমান শবে মেরাজ শবেমেরাজ ইসলাম islam eid e miladunnanabi Eid Milad un Nabi Rabi al awwal রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী Rabi al-Awwal eid মুহাম্মদ সা রবিউল আউয়াল ঈদ Baitul Mokarram bicycle salat বাইসাইকেল নামাজ সালাত salat বাইসাইকেল নামাজ সালাত
file pic

বাংলাদেশের আকাশে বুধবার (১৯ মার্চ) হিজরি ১৪৪৭ সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে শুক্রবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। আগামী শনিবার বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

বুধবার (১৯ মার্চ) বাদ মাগরিব জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে এসব তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসেন কায়কোবাদ।

এরআগে মাগরিবের নামাজ শেষে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখার সভা অনুষ্ঠিত হয়।

ধর্মমন্ত্রী জানান, দেশের সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান ও বিভাগীয় কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করা হয়েছে। সব তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এই প্রেক্ষিতে, আগামীকাল ২০ মার্চ শুক্রবার পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী ২১ মার্চ থেকে শাওয়াল মাস গণনা শুরু হবে এবং ওইদিন সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে ইনশাআল্লাহ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD