দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) । ঘোষিত সেই দলে এক বছর পর ফিরলেন মোহাম্মদ নাঈম। আর সাড়ে তিন বছর পর ফিরেছেন ইয়াসির আলী।
ইয়াসির আলি রাহিম সবশেষ ২০২৩ সালে ওয়ানডে ম্যাচ খেলেছেন। গত মাসে শিয়ান গেমস ক্রিকেটেও খেলেছেন ইয়াসির আলী। তবে সেটা ছিল টি-টোয়েন্টি সংস্করণে।
তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস। সহ-অধিনায়ক থাকছেন তাওহীদ হৃদয়।
বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয় (সহঅধিনায়ক), ইয়াসির আলী, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।
Developer Design Host BD