শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন




সরকার জনগণকে শোষণ করছে: চরমোনাই পীর

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩ ১২:৫২ am
Rezaul Karim President Bangladesh Mujahid Committee Syed Muhammad Rezaul Karim Charmonai Pir politician religious speaker Islami Andolan Bangladesh সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই রাজনীতিবিদ ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই পীর Islamist political party Shashontantra Andolan student wing Islami Chhatra Andolan Bangladesh Charmonai Pir Islami Andolan Bangladesh চরমোনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ইসলামপন্থী রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই পীর
file pic

নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কষাঘাতে জনজীবন জর্জরিত বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। তিনি বলেছেন, মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ বিশেষ করে মধ্যবিত্তের মানুষ অসহায় হয়ে পড়েছে। বার বার বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি করে সরকার জনগণকে শোষণ করছে। জনগণের প্রতি সরকারের কোনো প্রকার দায়বদ্ধতা আছে বলে মনে হয় না। দেশের মানুষ ভালো নেই।

শনিবার এক বিবৃতিতে চরমোনাই পীর জনগণের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন। তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ আজ দিশেহারা। সাধারণ মানুষ গোশত বলতে ব্রয়লার মুরগির ওপর নির্ভরশীল ছিল তাও আজ ২২০ টাকা। যেখানে কিনতে যাবেন সেখানেই ঊর্ধ্বগতি। তিনি বলেন, সরকার দলীয় লোকজন বাজার সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকার কারণে সরকার সিন্ডিকেট ভাঙতে পারছে না। আর এর খেসারত দিচ্ছে জনগণ।

তিনি আরও বলেন, জনগণকে শোষণ করে সরকারে নিজেদের আখের গুছাচ্ছে। দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকারকে কঠোরহস্তে বাজার নিয়ন্ত্রণের দাবি জানান তিনি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD