শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন




অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা সবকিছু ধ্বংস করে দিয়ে যায় : প্রধানমন্ত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩ ৩:১৩ pm
Prime Minister Sheikh Hasina Wazed প্রধানমন্ত্রী শেখ হাসিনা Sheikh Hasina Prime Minister Bangladesh প্রধানমন্ত্রী শেখ হাসিনা Cabinet Secretary মন্ত্রিপরিষদ hasina pmhasina mp pm-hasina hasina hasina pm pm
file pic

অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা সবকিছু ধ্বংস করে দিয়ে যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার দুপুরে ৭৪তম বুনিয়াদী প্রশিক্ষণ সমাপনী সনদ বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে, ছয় মাসব্যাপী ৭৪তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে অংশ নেয় ১১টি ভিন্ন ক্যাডারের ৮৯ জন প্রশিক্ষণার্থী। নিজ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ কৃতিত্বের সাথে প্রশিক্ষণ শেষ করা অংশগ্রহণকারীদের সনদপত্র ও মেডেল তুলে দেন প্রধানমন্ত্রী।

সরকারি অফিসগুলোতে দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন নিশ্চিতের ব্যবস্থা করা হয়েছে বলে এসময় দাবি করেন তিনি।শেখ হাসিনা বলেন, ১৪ বছর আগের বাংলাদেশ আর নেই। তৃণমূল পর্যায়ে উন্নয়নের ধারা পৌঁছেছে। যা অব্যাহত রাখতে নবীন সরকারি কর্মকর্তাদের মেধা ও উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD