সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:১১ অপরাহ্ন




ওয়াদা করেন, নৌকায় ভোট দেবেন: প্রধানমন্ত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩ ৭:১৯ pm
Prime Minister Sheikh Hasina Wazed প্রধানমন্ত্রী শেখ হাসিনা Sheikh Hasina Prime Minister Bangladesh প্রধানমন্ত্রী শেখ হাসিনা Cabinet Secretary মন্ত্রিপরিষদ hasina pm
file pic

আওয়ামী লীগের জনসভায় উপস্থিত হয়ে নৌকায় ভোটের ওয়াদা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার কিশোরগঞ্জের মিঠামইন সদরের হেলিপ্যাড মাঠে আয়োজিত জনসভা থেকে এ ওয়াদা নেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেছেন, ‘আগামীতেও একমাত্র নৌকা মার্কার সরকার ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হবে। আগামীতে যে নির্বাচন হবে এই বছরের শেষে বা ২০২৪-এর জানুয়ারিতে, সেখানেও আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দেবেন। আপনারা ওয়াদা করেন, দুই হাত তুলে নৌকায় ভোট দেবেন।’

এর আগে বেলা ৩টায় কিশোরগঞ্জের মিঠামইন সদরের হেলিপ্যাড মাঠের জনসভাস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। তার আগমন উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয় হাওরের প্রতিটি প্রবেশপথ ও পয়েন্ট। এতে হাওরে সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র স্থান পায়।

সকাল থেকেই জনসভাস্থলে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঢল নামে। বাঁশি বাজিয়ে, নানা স্লোগানে তারা মুখরিত করে রাখেন জনসভাস্থল।

শেখ হাসিনা বলেন, ‘নৌকা এটা আমাদের প্রতীক। এই নৌকায় ভোট দিয়েছে বলেই বাংলাদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। এই নৌকায় ভোট দিয়েছে বলেই আজকে কিশোরগঞ্জের মানুষ আর অবহেলিত নেই। আজকে এটি উন্নত জেলা হিসেবে পরিণত হয়েছে। নৌকায় ভোট দিয়েছে বলে, আজকে দেশের মানুষ শিক্ষা, স্বাস্থ্য ও ডিজিটাল বাংলাদেশের সুবিধা পাচ্ছে।’

সরকার প্রধান আরও বলেন, ‘কিশোরগঞ্জের হলো সেই জেলা, যেখান থেকে যুদ্ধের সময় যখন বঙ্গবন্ধু গ্রেফতার হয়েছিলেন তখন যে সরকার গঠন হয়েছিল সৈয়দ নজরুল ইসলাম উপ-রাষ্ট্রপতি ছিলেন। আর তাজউদ্দীন আহমদ প্রধানমন্ত্রী ছিলেন। তারা তখন মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন। রাষ্ট্রপতি জিল্লুর রহমান ছিলেন এই কিশোরগঞ্জের। আর এখন হামিদ ভাই, তিনিও রাষ্ট্রপতি। কাজেই আমি তো দেখি কিশোরগঞ্জ থেকে সবসময় রাষ্ট্রের প্রধান হয়ে সারা বাংলাদেশ পরিচালনা করছে। কিশোরগঞ্জবাসী ভোট দেন, তাই সবসময় আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD