মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন




জয়ার পোশাক নিয়ে সিদ্দিকের খোঁচা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২ ৬:০৯ am
Actor Siddiqur Rahman Siddiq অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক
file pic

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে তার পোশাক নিয়ে ‘কটাক্ষ’ করে শালীনতা শেখাতে ফেসবুকে পোস্ট দিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জয়া আহসানের একটি ছবি আপলোড করে লিখেছেন, শালীনতা (ইংরেজি: “Modesty”, উচ্চারণ: মডেস্টি) হলো পোশাক ও আচরণের ধরন, যার উদ্দেশ্য হলো অপরকে শারীরিক বা যৌন আকর্ষণে উৎসাহিতকরণ থেকে বিরত থাকা।

তবে এর মানদন্ডের বিভিন্নতা ব্যাপকভাবে পরিলক্ষিত হয়। এক্ষেত্রে, বলা যায় যে, শরীরের নির্দিষ্ট কিছু অংশ ঢেকে না রাখাকে অনৈতিক এবং অশালীন বলে বিবেচিত হয়। সিদ্দিক এসময় আরও লেখেন, অনেক দেশে, নারীদের পুর্ণরূপে পোশাকে আবৃত রাখা হয়, যেন পুরুষেরা তাদের দ্বারা আকর্ষিত না হয়, এবং তাদের জন্য পরিবারের সদস্য ছাড়া অন্য পুরুষদের সাথে কথা বলা নিষিদ্ধ।

আবার, যেখানে বিকিনি পরার প্রচলন স্বাভাবিক সেখানে এক টুকরো কাপড় পরাও শালীন বলে বিবেচিত হয়। পৃথিবীর অধিকাংশ দেশেই লোকসম্মুখে নগ্নতাকে অভদ্র শরীর প্রদর্শন মনে করা হয়। মাঝে মাঝে কিছু ছবি আমার মনকে খারাপ করে দেয়। আমরা আসলে কি করতে চাই? আমাদের কি করা উচিত?

সেটা নিয়ে আমাদের আরও বেশি বেশি করে ভাবতে হবে, তা না হলে সমাজ ও জাতি আমাদের কাছ থেকে কি পাবে বলুন? শিল্পী হিসেবে জন্ম নিয়ে সমাজ ও জাতিকে যদি কোন কিছু দিতে না পারি তাহলে বেঁচে থাকার সার্থকতা কোথায় বলুন? আল্লাহ পাক সবাইকে হেদায়েত করুন। আমীন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD