পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীর মঙ্গল কামনা করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শনিবার (২২ এপ্রিল) সকালে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এই তথ্য জানান।
দিদার জানান, ঈদের দিন সকাল ১১টায় রাজধানীর শের-ই বাংলা নগরস্থ জিয়াউর রহমানের মাজার জিয়ারত, ফাতেহা পাঠ এবং বিশেষ দোয়া ও মোনাজাত করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা এবং দলের সিনিয়র নেতারা।
এছাড়াও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ (শনিবার) বাদ মাগরিব দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে তার গুলশানের বাসভবন ফিরোজায় ঈদের শুভেচ্ছা বিনিময় করতে যাবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা।