শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন




এমিরেটস ফ্লাইটে লাইভ ফিফা বিশ্বকাপ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২ ১২:২২ pm
Emirates Emirate aircraft airline’s airline Airbus Boeing এমিরেটস ফ্লাইট উড়োজাহাজ এয়ারলাইন ফ্লাইট Emirates Emirate এমিরেটস ফ্লাইটে লাইভ ফিফা বিশ্বকাপ
file pic

এমিরেটস যাত্রীরা ফ্লাইটে বসেই কাতারে অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপের সকল ম্যাচ লাইভ দেখার সুযোগ পাবেন। ২০ নভেম্বর থেকে সবগুলো ম্যাচ স্পোর্টস টুয়েন্টি ফোর চ্যানেলে লাইভ সম্প্রচার করবে এয়ারলাইনের বিনোদন প্রোগ্রাম- ‘আইস’। এছাড়াও এয়ারবাস এ৩৮০তে অবস্থিত অনবোর্ড লাউঞ্জে বসেও খেলা দেখার সুযোগ পাবেন যাত্রীরা।

দুই শতাধিক এমিরেটস উড়োজাহাজে লাইভ টিভি সম্প্রচারের ব্যবস্থা রয়েছে। লাইফ চ্যানেলের মধ্যে আছে স্পোর্টস টুয়েন্টি ফোর এবং স্পোর্টস টুয়েন্টি ফোর এক্সট্রা।

ফ্লাইটে আরোহনের পূর্বেও যাত্রীরা এমিরেটসের নিজস্ব লাইঞ্জে বসে সরাসরি ফুটবল ম্যাচ উপভোগ করতে পারবেন। তবে এ সুবিধা পাবেন শুধুমাত্র প্রিমিয়াম শ্রেনীর এবং ক্যাটাগরীর যাত্রীরা।

স্পোর্টস টুয়েন্টি ফোরে বিভিন্ন গুরুত্বপূর্ণ খেলা সরাসরি সম্প্রচার করে থাকে এমিরেটস, যার মধ্যে আছে প্রিমিয়ার লিগ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা ইউরোপা লিগ, এশিয়া ফুটবল চ্যাম্পিয়নাশীপ ইত্যাদি।

এমিরেটসের বিনোদন ব্যবস্থা আইসের ৫,০০০টির অধিক চ্যানেল যাত্রীরা ৪৫টি ভাষায় বিভিন্ন নিনোদন অনুষ্ঠান দেখতে পারেন। ছায়াছবি, টিভি অনুষ্ঠান, মিউজিক, পডকাস্ট, অডিও বুক ইত্যাদি এই প্রোগ্রামের অন্তুর্ভূক্ত। এমিরেটস বর্তমানে ঢাকায় সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD