আজাদ প্রোডাক্টস ‘রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড ২০২২’-এ ৩৬ জন সফল মা’কে নির্বাচিত করা হয়েছে। শনিবার রাজধানীর পল্টনের আজাদ সেন্টারে এক সংবাদ সম্মেলনে রত্নগর্ভা মা-২০২২-এর ৩৬ জন মায়ের নাম ঘোষণা দেয়া হয়। বেসরকারি প্রতিষ্ঠান আজাদ প্রোডাক্টস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ এ ঘোষণা দেন। আজ রাজধানীর ঢাকা ক্লাবে ৩৬ জনের মধ্যে ১১ জনকে বিশেষ ও ২৫ জনকে সাধারণ ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এ ছাড়া মাই ড্যাড ওয়ান্ডারফুল একজনকে সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন সারমিন চৌধুরী এমপি। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি ও নাহিম রাজ্জাক এমপি।
বিশেষ ক্যাটাগরিতে পুরস্কার পাওয়া রত্নগর্ভা ১১ মা হলেন- মিসেস যমুনা বিশ্বাস, মিসেস রহিমা বেগম, আফরোজা বেগম (তামান্না), মোছা. মহিনূর বেগম, আলহাজ্ব মনোয়ারা বেগম, মোছাম্মৎ মেহেরুন নেছা খানম, মিসেস শাম্মীয়ারা আক্তার, অধ্যাপক রহিমা খাতুন, মিসেস মিলন রহমান, মিসেস শামসুন্নাহার চৌধুরী ও মিসেস সামসুন নাহার।
সাধারণ ক্যাটাগরিতে এবার পুরস্কার পেয়েছেন ২৫ মা। তারা হলেন- মিসেস মাহমুদা নুরুন নাহার, মিসেস জায়েদা খাতুন, মিসেস হাসিনা আক্তার, মিসেস সুফিয়া বেগম, মিসেস রওশন আরা, সৈয়দা রোকসানা বেগম, মিসেস আয়শা আক্তার, মিসেস আরজিমা চৌধুরী, মিসেস দিলরুবা খানম, মিসেস মাহমুদা বেগম, মিসেস রোকেয়া বেগম, মোছা. মাসুদা খাতুন, মিসেস জাহানারা আক্তার, মিসেস রীনা খান, মিসেস রৌশন আখতার, মিসেস হালিমা খাতুন, মিসেস আহসান সাবেরা কামাল, আলহাজ্ব আনিস ফাতেমা জেসমিন, মিসেস ফাতেমা মুনসেফ, মিসেস বাসন্তি রানী ধর, মিসেস ফরিদা খানম, মিসেস আয়েশা বেগম, মোসা. ফাতেহা হোসেন, মিসেস আখি রানী সূত্রধর ও মিসেস আঞ্জুমান আরা বেগম।
এ ছাড়া বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফকে মাই ড্যাড ওয়ান্ডারফুল সম্মাননা প্রদান করা হবে।