মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন




নরসিংদীতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ২

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩ ৭:১৬ pm
গণপিটুনি অপরাধ রাজনৈতিক attack থাপ্পড় Clash beats beat সংঘর্ষ maramari Pitano পেটানো maramari Pitano পেটানো বউ পেটানো মারামারি হাতাহাতি চুলোচুলি চেয়ার আছড়ে কথা কাটাকাটি লাঠির আঘাত তর্কাতর্কি ঝগড়া ইটপাটকেল Barabari মারামারি Jhogra Jhati পেটান পেটানো পিটনো প্রহার করা মারা চাবুক মারা বেত মারা পেটানো প্যাঁদানো আহত ছাত্রদল পেটালো ছাত্রলীগ মারধর প্রতিবাদ অপবাদ শিবির কর্মী Bangladesh Chhatra League BCL বাংলাদেশ ছাত্রলীগ ছাত্রলীগ maramari Pitano পেটানো
file pic

নরসিংদীতে জেলা ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ছাত্রদলের দুই নেতা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকালে শহরতলীর চিনিশপুরে জেলা বিএনপির কার্যালয় সংলগ্ন স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সাদেকুর রহমান (৩২) ও ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম (২০)।

ছাত্রদল নেতারা জানান, গত ২৬শে জানুয়ারি সিদ্দিকুর রহমান নাহিদকে সভাপতি, মাইনুদ্দিন ভুঁইয়াকে সিনিয়র সহ-সভাপতি ও মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রদলের ৫ সদস্য বিশিষ্ট (আংশিক) কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল।

এরপর থেকে ঘোষিত কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা আন্দোলন চালিয়ে আসছিলেন। এরই জেরে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবীর খোকনের চিনিশপুরের বাসভবন তথা জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে একাধিকবার হামলার ঘটনা ঘটে।

ছাত্রদলের কমিটি বাতিলের আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার চিনিশপুরে জেলা বিএনপির কার্যালয় সংলগ্ন স্থানে মোটরসাইকেল শোডাউন করে বিক্ষোভ করছিলেন পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা। এ সময় ছাত্রদলের অপর গ্রুপের নেতাকর্মীরা হঠাৎ করে তাদের ওপর হামলা চালায়। এতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় মাথায় ও পিঠে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় পদবঞ্চিত ছাত্রদল গ্রুপের দুই নেতা সাদেক ও আশরাফুল। আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা সদর হাসপাতালে নেয়া হয়। চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে দুজনকে ঢাকা মেডিকেলে পাঠায়।

জেলা ছাত্রদলের সদ্য বহিষ্কৃত সহসভাপতি মাইন উদ্দিন ভুঁইয়া বলেন, গুলির ঘটনা ঘটেছে। দুজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ফজলে ই খোদা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জেলা হাসপাতালে গিয়ে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে, অপর একজনকে এর আগেই ঢাকায় পাঠানো হয়েছে বলে জানতে পেরেছি। কী কারণে এ ঘটনা ঘটেছে খতিয়ে দেখা হচ্ছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD