রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন




ডেঙ্গু: আক্রান্তের রেকর্ডের দিন মৃত্যু ২০০ ছাড়ালো

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩ ৮:৩০ pm
ডেঙ্গুরোগী dengue fever mosquito corona dengue ডেঙ্গু রোগী করোনা মশা মশারি কয়েল স্প্রে corona dengue ডেঙ্গু রোগী করোনা dengue ডেঙ্গু corona রোগী করোনা dengue corona ডেঙ্গু রোগী করোনা মশা মশারি কয়েল স্প্রে International Centre for Diarrhoeal Disease Research Bangladesh ICDDRB Diarrhea আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ বা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডাইরিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ আইসিডিডিআরবি আইসিডিডিআরবি ডায়রিয়া sees rise dengue cases de
file pic

দেশে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগী। প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটছে, হাসপাতালে ভর্তি হচ্ছেন হাজারো রোগী। সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ২০১ জন। একই সময়ে আরও ২ হাজার ৪১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। যা এক দিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

মঙ্গলবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার (২৪ জুলাই) একদিনে দুই হাজার ২৯৩ জন হাসপাতালে ভর্তি হন এবং ১৯ জুলাই সর্বোচ্চ মৃত্যু হয় ১৯ জনের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৪ জন ঢাকা সিটির এবং দুজন ঢাকার বাইরের। এ ছাড়া চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট মারা যাওয়াদের মধ্যে ১৬২ জন ঢাকা সিটি এবং ৩৯ জন ঢাকা সিটির বাইরে।

এদিকে সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি ২ হাজার ৪১৮ জনের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৬২ জন। ঢাকার বাইরে ১ হাজার ২৫৬ জন।

এ ছাড়া সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ৭ হাজার ৯২৭ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৬৪৬ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ২৮১ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৩৭ হাজার ৬৮৮ জন। এর মধ্যে ঢাকায় ২২ হাজার ৩৪৯ জন। আর ঢাকার বাইরে ১৫ হাজার ৩৩৯ জন।

এদিকে এখন পর্যন্ত ভর্তি রোগীর মধ্যে হাসপাতাল ছেড়েছেন ২৯ হাজার ৫৬০ জন। এর মধ্যে ঢাকায় ১৭ হাজার ৫৪১ জন এবং ঢাকার বাইরে ১২ হাজার ১৯ জন।

এদিকে মৃত্যুর জন্য বিগত বছরের তুলনায় এবার ডেঙ্গু হেমোরোজিক ফেবার ও শক সিনড্রোমকে দায়ী করে জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মেডিসিন বিশেষজ্ঞ এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ।

জুলাইয়ের তুলনায় আগস্ট এবং সেপ্টেম্বরে পরিস্থিতি আরও খারাপের আশঙ্কা বিশেষজ্ঞদের।

গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২৮১ জনের মৃত্যু হয়। তবে এবার ডেঙ্গু ভয়াবহ রূপ ধারণ করায় মৃত্যু বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD