রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন




কর্মসূচির নামে ভোগান্তি হলে নিষেধাজ্ঞা: ডিএমপি কমিশনার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৬ জুলাই, ২০২৩ ৪:২৩ pm
Dhaka Metropolitan Polic dmp ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি
file pic

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ‘রাজনৈতিক কর্মসূচিতে যেন জনগণের ভোগান্তি না হয়। যদি হয় তবে বাধ্য হয়ে এসব কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।’

বুধবার রাজধানীর লালবাগ হোসেনি দালান ইমামবাড়ায় পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া মিছিল উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খন্দকার গোলাম ফারুক বলেন, ‘আমি সব রাজনৈতিক দলকে বলবো আপনারা সমাবেশ করেন কিন্তু জনগণকে কষ্ট না দিয়ে। হয়তো ভবিষ্যতে এমন সময় আসবে জনগণ অতিষ্ঠ হয়ে গেলে আমাদের বাধ্য হয়ে এসব কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে হতে পারে।’

রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, ‘ওয়ার্কিং ডে’তে বিশাল বিশাল জনসভা করে লাখ লাখ লোককে রাস্তায় আটকে রাখার মতো বিষয়গুলো বিবেচনা করতে হবে। তারা যেন ভবিষ্যতে ওয়ার্কিং ডে’তে না দিয়ে বন্ধের দিনগুলোতে কর্মসূচি গ্রহণ করেন।’

এসময় রাজনৈতিক দলগুলোকে রাজধানী অচল না করতে পরামর্শ দেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ‘যারা সমাবেশে আসবেন তারা যেন লাঠি-সোটা বা ব্যাগ না নিয়ে আসেন। যাতে করে বিস্ফোরক বা সাপোর্টাইজ না থাকতে পারে।’

তিনি বলেন, ‘সমাবেশের জন্য আওয়ামী লীগ ও বিএনপিসহ ৯টি দলের আবেদন পেয়েছি। আমরা পর্যালোচনা করে কয়েকটি পার্টিকে অনুমতি দেবো। যারা অনুমতি পাবেন, রাজনৈতিক সমাবেশ করা তাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু জনগণের নিরাপত্তা নিশ্চিত করা ঢাকা মহানগর পুলিশের দায়িত্ব এবং কর্তব্য।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD