সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন




ইউরোপে ফেসবুক, ইনস্টাগ্রামে সাবস্ক্রিপশন চালু করছে মেটা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩ ৬:০৬ pm
Mark Elliot Zuckerberg Chief Executive Officer of Facebook Meta মেটা প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ জুকারবার্গ ফেসবুক মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ
file pic

বিজ্ঞাপনমুক্ত সেবা দিতে ইউরোপের ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য সাবস্ক্রিপশন সেবা চালু করতে যাচ্ছে মেটা। তবে এ সেবা কবে থেকে চালু হবে তা জানা যায়নি। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

একই সঙ্গে ব্যবহারকারীদের সাবস্ক্রিপশনের জন্য কত টাকা খরচ হতে পারে তা নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা।

প্রতিবেদনে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ইউরোপে মেটার বিরুদ্ধে বিজ্ঞাপন– ট্র্যাকিং পরিষেবা ও ডেটা ট্রান্সফারের মাধ্যমে ব্যবহারকারীর গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ রয়েছে। যা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আইনি লড়াই চলছে মেটার।

যার কারণে ইউরোপে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম থ্রেডস আনতে দেরি করছে মেটা। ইউরোপের নতুন ডিজিটাল মার্কেটস অ্যাক্ট নিয়েও মেটা উদ্বিগ্ন।

ইউরোপের ব্যবহারকারীর ডেটা যুক্তরাষ্ট্রে পাচার করার দায়ে আয়ারল্যান্ডের ডেটা নিরাপত্তা কমিশন ডেটা নিরাপত্তা আইনে (জিডিপিআর) মেটাকে ১৩০ কোটি ডলার জরিমানা করেছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD