রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:০২ অপরাহ্ন




গভীর রাতে দরজা ভেঙে বিএনপি নেতা এ্যানিকে আটক

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩ ৫:৩২ pm
জেলখানা arrested গ্রেফতার custody Arrest suspected observed crime charged গ্রেপ্তার আটক ধরপাকড় পুলিশ অভিযান মামলা আসামি কারাগার আদালত
file pic

বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে বাসার দরজা ভেঙে আটক করে ধানমন্ডি থানায় নিয়ে গেছে পুলিশ। মঙ্গলবার (১০ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে পুলিশ ধানমন্ডিস্থ এ্যানির বাসা ঘিরে ফেলে। পরে তাকে বাসার দরজা ভেঙে আটক করে থানায় নিয়ে যায় তারা। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

থানায় যাওয়ার আগে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বাসা থেকে মোবাইল ফোনে গণমাধ্যমকে বলেন, ‘পুলিশ দরজায় লাথি মারছে, হুমকি দিচ্ছে, দরজা না খুললে দরজা ভেঙ্গে ঢুকে আমাকে গুলি করবে। আমি সব মামলায় জামিনে আছি বর্তমানে, তারপরও তারা বেআইনিভাবে আমাকে তুলে নেওয়ার চেষ্টা করছে।’

সারিয়ান চৌধুরী ফেসবুকে পোস্ট দিয়ে লেখেন- আমার বাবা বিএনপি’র প্রচার সম্পাদক, বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব ও লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে এইমাত্র আওয়ামী পুলিশ অবৈধ কায়দায় টানা হেঁচড়া করে তুলে নিয়ে গিয়েছে, আমাদের ঢাকাস্থ ধানমন্ডির বাসা ভাঙচুরসহ বাসায় থাকা আমার খালার গায়ে হাত তুলে আঘাত করে, বাসায় আমার ছোট ভাইকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে এই আওয়ামী পুলিশ। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।

ধানমন্ডি থানার ডিউটি অফিসার মো. রেজাউল বলেন, ‘গ্রেপ্তারের বিষয়টি আমার জানা নেই। ওসি স্যার থানাতেই আছেন, তিনি বলতে পারবেন।

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন মানবজমিনকে জানান, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে বাসার দরজা ভেঙে তুলে নিয়ে গেছে পুলিশ। আমি ধানমন্ডি থানা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। বুধবার তাকে কোর্টে চালান দিবে পুলিশ। তখন আমরা তার জামিনের আবেদন করব।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD