রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা বজায় রাখা কঠিন বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম। তিনি বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা বজায় রাখা কঠিন হবে। অর্থনীতিকে সচল রাখার স্বার্থে রাজনৈতিক দলগুলোকে সহিংস কর্মসূচি থেকে বিরত থাকতে হবে। দেশের ব্যবসায়ী সম্প্রদায় কোনো ধরনের রাজনৈতিক সহিংসতা চান না।
রোববার রাজধানীর মতিঝিলে অবস্থিত এফবিসিসিআই কার্যালয়ে দেশের বিরাজমান বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন এফবিসিসিআই সভাপতি।
মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় দেশের শিল্প, ব্যবসা-বাণিজ্য, পণ্য উৎপাদন, রপ্তানি এবং সরবরাহ ব্যবস্থায় চলমান রাজনৈতিক সহিংসতার নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনা হয়। এতে অংশ নিয়ে- হরতাল, অবরোধ, অগ্নিসংযোগ, ভাঙচুরসহ যেকোনো সহিংস রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে নিজেদের অবস্থানের কথা জানান বিভিন্ন জেলা চেম্বারের নেতারা।
যেকোনো সহিংস কর্মসূচিতে সবার আগে ক্ষয়-ক্ষতির সম্মুখীন হন ব্যবসায়ী ও উদ্যোক্তারা, এমন দাবি করে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবং এফবিসিসিআই’র সহ-সভাপতি খায়রুল হুদা চপল।
তিনি বলেন, আমরা হরতাল, অবরোধ চাই না। চলমান ৪৮ ঘণ্টার অবরোধের পর আবারও যদি নতুন করে হরতাল বা অবরোধ দেয়া হলে, এর প্রতিবাদে এফবিসিসিআইর নেতৃত্বে সারা দেশের ব্যবসায়ীদের নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচির উদ্যোগ নেয়া হবে।
গাজীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবং এফবিসিসিআই’র সহ-সভাপতি মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কিছু মহল ধ্বংসাত্মক কর্মসূচির পথ বেছে নিয়েছে। যা অর্থনীতির জন্য বড় হুমকি। সারা দেশের জেলা চেম্বারগুলোকে সঙ্গে নিয়ে এফবিসিসিআইকে এসব ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে।
অতীতে সকল সংকটে ব্যবসায়ীরা চ্যালেঞ্জ নিয়ে দেশের অর্থনীতিকে আজ একটি শক্তিশালী অবস্থানে দাঁড় করিয়েছে। এবারও ব্যবসায়ী ঐক্যবদ্ধ হয়ে হয়ে চলমান চ্যালেঞ্জ মোকাবিলা করবে বলে জানান এফবিসিসিআই’র আরেক সহ-সভাপতি মো. মুনির হোসেন।
মতবিনিময় সভায় ভার্চুয়ালি আরও যুক্ত ছিলেন এফবিসিসিআই’র বর্তমান ও সাবেক পরিচালক, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিসহ অন্যান্য চেম্বারের নেতারা।
সেমিনারের মূল প্রবন্ধে এসব তথ্য তুলে ধরে বলা হয়, পাঁচ লাখ ৬৫ হাজার টাকার একটি পটেটো চিপসের চালান আমদানি করতে বিভিন্ন ল্যাব পরীক্ষাতেই ব্যয় হয় আড়াই লাখ টাকা; সময় লাগে আট থেকে নয় দিন। বন্দরের ফি হিসেবে গুণতে হয় আরও এক লাখ টাকা।
মূল প্রবন্ধে বিটিএফ এর সিনিয়র টেকনিক্যাল অ্যাডভাইজর এ এ এম আমিনুল এহসান খান বলেন, সব মিলিয়ে দেখা যায় পাঁচ লাখ ৬৫ হাজার টাকার এক চালান পটেটো চিপস আমদানিকারকের গুদামে যেতে যেতে দাম পড়ে যায় ৯ লাখ ১৫ হাজার টাকা; যা প্রকৃত মূল্যের চেয়ে ৬২ শতাংশ বেশি। প্রতিটি চালানেই নমুনা সংগ্রহ করে বিএসটিআই ও পরমাণু শক্তি কমিশনের ল্যাবে নিয়ে পরীক্ষা করাতে হয়।
“ট্যাক্স ও ডিউটি ছাড়াই অতিরিক্ত সাড়ে তিন লাখ টাকা বেশি খরচ হচ্ছে। একটি কোম্পানি গত ১৫ বছর ধরে প্রতি বছর ১০ থেকে ১২টি চালান দেশে আনলেও এখন পর্যন্ত কোনো চালানেই কোনো ধরনের দূষণ ধরা পড়েনি।”
বিভিন্ন দেশের উদাহারণ টেনে তিনি বলেন, অন্য দেশগুলো খাদ্যপণ্যের ক্ষেত্রে নতুন কোনো চালান প্রথম পাঁচটা শতভাগ পরীক্ষা করছে। সেগুলো ঠিক থাকলে এর পরের প্রতি চারটায় একটি করে চালান পরীক্ষা করে। তাতেও কোনো ঝামেলা না পাওয়া গেলে তারা প্রতি ২০টি চালানের একটি চালান পরীক্ষা করছে। আবার কোথাও ঝামেলা ধরা পড়লে পরে আবার শতভাগ চালান পরীক্ষা করছে।
“যুক্তরাজ্যে ফল ও সবজির ক্ষেত্রে ৫ শতাংশ পরীক্ষা হয়। পরিশোধিত পণ্যের ক্ষেত্রে মাত্র ১ শতাংশ পণ্য পরীক্ষা করা হয়। আর পোল্ট্রি ও অন্যান্য জীবিত প্রাণীর ক্ষেত্রে শতভাগ পরীক্ষা করা হয়।”
সেমিনারের প্রধান অতিথি কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, ঢাকার পূর্বাচলে কৃষি মন্ত্রণালয়ের জন্য জায়গা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী। সেখানে পণ্য পরীক্ষা করে সরাসরি কার্গোতে পাঠানো যাবে। ফলে ব্যবসায়ীদের সময় ও অর্থ অপচয়-দুটিই কমে আসবে।
এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, গত কয়েক বছরে কৃষিতে বিপ্লব সাধিত হয়েছে। আন্তঃবাণিজ্য সমস্যা কমাতে সরকার কাজ করছে। এটি আরও সহজ করতে সরকারের সঙ্গে শিগগির আলোচনা করা হবে।
টেকসই খাদ্য ব্যবস্থাপনাকে মূল লক্ষ্য হিসেবে তুলে ধরে তিনি বলেন, “আমরা যখন উন্নত দেশে উন্নীত হব, টেকসই খাদ্য ব্যবস্থাপনা দরকার হবে আমাদের। আর এ জন্য নীতিমালা প্রণয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
বাংলাদেশ এখন ২২টি কৃষিপণ্য উৎপাদনে বিশ্বের শীর্ষ ১০ এ রয়েছে জানিয়ে এফবিসিসিআই সভাপতি বলেন, এ খাতে সর্বাধিক মূল্য সংযোজনের সুযোগ আছে। তৈরি পোশাক শিল্পের পরেই রপ্তানি বহুমুখীকরণের অন্যতম খাত হিসেবে প্রধানমন্ত্রী প্রক্রিয়াজাত কৃষিপণ্যের ওপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি প্রণোদনার ও সুযোগ বাড়িয়েছেন এ খাতে।
ইউএসডিএর প্রজেক্ট ডিরেক্টর মাইকেল জে পার বলেন, আমদানি ও রপ্তানিতে সময়ক্ষেপনের মাত্রা কমিয়ে আনার মাধ্যমে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য আরও বেশি লাভবান ও প্রতিযোগিতাপূর্ণ হবে। এ দেশের ক্রেতারাও ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারবে। এ আলোচনা থেকে যে সমাধান বেরিয়ে আসবে তা কার্যকরের আহ্বান জানান তিনি।
সেমিনারে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু ইউসুফ, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী বক্তব্য রাখেন।