মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:২৫ অপরাহ্ন




চ্যাটজিপিটির ভয়েস চ্যাট সুবিধা সবার জন্য উন্মুক্ত, যেভাবে ব্যবহার করা যাবে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩ ৩:৪৬ pm
এআই Chat GPT ChatGPT চ্যাটজিপিটি চ্যাট জিপিটি Telegram app Messenger globally accessible freemium cross-platform encrypted cloud-based centralized instant messaging service application provides optional end-to-end encrypted chats chat video calling VoIP file sharing several other features টেলিগ্রাম অ্যাপ ক্লাউড-ভিত্তিক যুগপৎ ম্যাসেজিং ও ভয়েস ওভার আইপি সেবা অ্যান্ড্রয়েড গ্নু/লিনাক্স আইওএস ম্যাকওএস উইন্ডোজ টেলিগ্রামের ক্লায়েন্ট অ্যাপলিকেশন বার্তা, ছবি ভিডিও স্টিকার অডিও নথি পাঠানো টেলিগ্রাম
file pic

প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যানকে পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে সপ্তাহজুড়েই প্রযুক্তিবিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই।

নানা আলোচনা–সমালোচনার মধ্যেই চ্যাটজিপিটির ভয়েস চ্যাট সুবিধা সব অ্যান্ড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করেছে ওপেনএআই। এত দিন এ সুবিধা শুধু অর্থের বিনিময়ে প্রিমিয়াম গ্রাহকেরা ব্যবহার করতে পারতেন।

ভয়েস চ্যাট সুবিধা কাজে লাগিয়ে লিখিত প্রম্পটের বদলে মুখের কথায় চ্যাটজিপিটির মাধ্যমে বিভিন্ন কাজ করা যায়। শুধু তা–ই নয়, এ সুবিধা চালু থাকলে ব্যবহারকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর লিখে দেওয়ার পাশাপাশি সেগুলো পড়েও শোনায় চ্যাটজিপিটি। ইংরেজির পাশাপাশি স্প্যানিশ, বাংলাসহ বিভিন্ন ভাষা সমর্থন করায় সহজেই এ সুবিধা ব্যবহার করা যায়।

ব্যবহার করা যাবে যেভাবে

চ্যাটজিপিটির ভয়েস চ্যাট সুবিধা চালুর জন্য প্রথমে চ্যাটজিপিটির চ্যাটবক্সের ডান দিকে থাকা হেডফোন আইকনে ক্লিক করতে হবে।

এরপর ভয়েস কনভারসেশন অপশনের পপআপ বার্তার নিচে থাকা কনটিনিউ বাটনে ট্যাপ করলেই পাঁচ ধরনের কণ্ঠস্বরের নমুনা দেখা যাবে। এরপর যেকোনো একটি কণ্ঠস্বর নির্বাচন করে নিচে থাকা কনফার্ম বাটনে ট্যাপ করতে হবে।

এবার স্মার্টফোনের মাইক্রোফোনসহ বিভিন্ন যন্ত্র ব্যবহারে অনুমতি দিলেই ফোনে চ্যাটজিপিটির ভয়েস চ্যাট সুবিধা চালু হয়ে যাবে। ভয়েস চ্যাট সুবিধা বন্ধের জন্য ক্রস বাটন ক্লিক করতে হবে।

সূত্র: গ্যাজেটস ৩৬০




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD