শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন




বিজয় দিবসের বেলুন ফুলানোর সময় প্রাণ গেলো বিক্রেতার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩ ১১:৩৩ am
আতশবাজি পটকা থার্টিফার্স্ট Thirty First Night থার্টি ফার্স্ট নাইট happy new year 1st January Australia Sydney Opera House sydney happy অস্ট্রেলিয়া সিডনি অপেরা হাউস স্বাগত নববর্ষ নতুন বছর নতুন বছরের শুভেচ্ছা মেসেজ বার্তা স্টাটাস বাণী হ্যাপি নিউ ইয়ার আতসবাজি লাইট শো সূর্যাস্ত ১ জানুয়ারি new year happy sky lantern Kǒngmíng lantern Chinese lantern hot air balloon small fire sky lanterns festivities 天灯 天燈 ফিনিন tiāndēng কংমিং লন্ঠন চীনা লণ্ঠন আকাশ লন্ঠন উষ্ণ বায়ু বেলুন অগ্নিকুণ্ডফানুস
file pic

মানিকগঞ্জে বিজয় দিবসের অনুষ্ঠানে বেলুন ফুলাতে আনা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক বেলুন বিক্রেতা নিহত হয়েছেন। এ ঘটনায় কবির হোসেন নামে আরেক বেলুন বিক্রেতা গুরুতর আহত হয়েছেন।

শনিবার ভোরে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় এই ঘটনা ঘটে। নিহত মো. আনোয়ার ব্যাপারী (৫০) ফরিদপুর জেলার কোতোয়ালী থানার আরোকান্দি গ্রামের কাওসার ব্যাপারীর ছেলে ও আহত কবির হোসেন (২৩) মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম শানবান্ধা গ্রামের আতর আলীর ছেলে।

মানিকগঞ্জ থানার ওসি হাবিল হোসেন জানান, ভোরে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচ তলায় ওই দুই বেলুন বিক্রেতা বিজয় দিবসের অনুষ্ঠানের জন্য বেলুন ফুলাচ্ছিলেন। এ সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দুজন গুরুতর আহত হন। বিস্ফোরণে আনোয়ার ব্যাপারীর একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এসময় জেলা প্রশাসক অফিসের বিভিন্ন কাঁচের জানালা ও টেবিল চেয়ার ক্ষতিগ্রস্ত হয়। আনোয়ার হোসেনের অবস্থা অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথেই তিনি মারা যান।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD