শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন




বিমানের ঢাকা-চেন্নাই ফ্লাইট উদ্বোধন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩ ৪:৩৭ pm
টার্মিনাল এয়ারপোর্ট HSIA CAAB hazrat shahjalal international airport dhaka biman হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর Hazrat Shahjalal International Airport Flight International biman bangladesh airline বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এয়ার লাইন্স শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমান বন্দর এয়ারলাইনস এয়ার লাইনস ফ্লাইট বিমান
file pic

ঢাকা-চেন্নাই রুটে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাটের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বিজয় আজ শনিবার সকালে ঢাকা বিমানবন্দরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঢাকা থেকে সপ্তাহে প্রতি শনি, সোম ও বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে চেন্নাইয়ের উদ্দেশে বিমানের ফ্লাইট যাত্রা করবে।

একই দিনগুলোতে চেন্নাই থেকে ফিরতি ফ্লাইট শুরু স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বিমান বাংলাদেশ এবং ভারতীয় হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিউল আজিম সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশি নাগরিকদের কাছে ভারতে এই রুটের অনেক চাহিদা আছে। আমরা ঢাকা-চেন্নাই-ঢাকা রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছি।’

বিমান প্রধান বলেন, এটি জাতীয় পতাকাবাহী সংস্থাটির রুট সম্প্রসারণ পরিকল্পনার অংশ। এর বাইরেও বিমান সম্প্রতি জাপানের নারিতাতে এবং চীনের গুয়াংজুতে আবার সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করেছে।

বাংলাদেশ থেকে প্রতি বছর অনেক মেডিক্যাল টুরিস্ট ভারতের চেন্নাইয়ে চিকিৎসার জন্য যান। বর্তমানে স্থানীয় এয়ার লাইন্সের মধ্যে ইউএস-বাংলা এই রুটে ফ্লাইট পরিচালনা করে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD