মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন




১৭ জেলার তাপমাত্রা ১৩ ডিগ্রির নিচে, শঙ্কা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩ ৫:২৯ pm
Mild cold wave highway hig hway cool আবহাওয়া তাপমাত্রা পূর্বাভাস কুয়াশা লঘুচাপ বঙ্গোপসাগর সেলসিয়াস tem Weather আবহাওয়া Rain বৃষ্টি Cold wave শৈত্যপ্রবাহ শৈত্য প্রবাহ Climate Change Conference COP27 winter season temperate climate polar autumn coldest Cold পৌষ মাঘ শীতকাল তাপমাত্রা ঋতু হিমেল হাওয়া হাড় কাঁপুনি সর্দিজ্বর ঠান্ডা Cold wave cool আবহাওয়া তাপমাত্রা পূর্বাভাস কুয়াশা লঘুচাপ বঙ্গোপসাগর সেলসিয়াস tem Weather আবহাওয়া Rain বৃষ্টি Cold wave শৈত্যপ্রবাহ শৈত্য প্রবাহ Climate Change Conference COP27 winter season temperate climate polar autumn coldest Cold পৌষ মাঘ শীতকাল তাপমাত্রা ঋতু হিমেল হাওয়া হাড় কাঁপুনি সর্দিজ্বর ঠান্ডা Cold wave cool
file pic

শীতের আমেজ এখন সারা দেশে। কোথাও কোথাও শীতের তীব্রতা বেশি হলেও সুর্য ওঠায় রাজধানীতে কমে এসেছে শীতের তীব্রতা। তবে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমে যাওয়ার শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ বলেন, আজ একটি জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। রাতে আরও কিছুটা তাপমাত্রা কমলেও শৈত্যপ্রবাহ বইছে, তা এখনও বলা যাচ্ছে না। আমরা আরও একটা দিন অপেক্ষা করবো। তবে আগামীকাল বেশ কিছু এলাকার তাপমাত্রা কমে যাওয়ার শঙ্কা রয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া শ্রীমঙ্গলে ১১ দশমিক ৪, রাজারহাটে ১১ দশমিক ৫, চুয়াডাঙ্গা, সীতাকুণ্ড, সৈয়দপুর, বদলগাছী ও ঈশ্বরদীতে ১২, দিনাজপুরে ১২ দশমিক ২, যশোর, কুমিল্লা, ডিমলা ও রাজশাহীতে ১২ দশমিক ৫, ফেনীতে ১২ দশমিক ৬ গোপালগঞ্জ ১২ দশমিক ৪, বরিশাল ও নিকলিতে ১২ দশমিক ৮ ডিগ্রি রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল এবং নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD