রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন




কুয়েতের আমিরের মৃত্যুতে বাংলাদেশে একদিনের শোক ঘোষণা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩ ১০:৫৭ am
Kuwait, officially the State of Kuwait, is a country in the Middle East. It is situated in the northern edge of Eastern Arabia at the tip of the Persian Gulf, bordering Iraq to the north and Saudi Arabia to the south. KUWAIT কুয়েত কুয়েত মধ্যপ্রাচ্যের রাষ্ট্র দেশের রাজধানীর নাম কুয়েত শহর
file pic

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহের ইন্তেকালে আগামীকাল সোমবার রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করা হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এ উপলক্ষ্যে সোমবার বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

কুয়েতের আমিরের রুহের মাগফিরাতের জন্য সোমবার বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

এদিকে সদ্য প্রয়াত আমির শেখ নওয়াফ আল-আহমেদ আল-সাবাহর প্রতি শ্রদ্ধা জানাতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কুয়েত। এ ছাড়া দেশটিতে তিন দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

শনিবার ৮৬ বছর বয়সে মৃত্যু হয় শেখ নওয়াফের। মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই নতুন আমির হিসেবে তার সৎভাই মিশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর নাম ঘোষণা করা হয়। ৮৩ বছর বয়সি মিশাল এর আগে দেশটির ক্রাউন প্রিন্সের দায়িত্বে ছিলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD