শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন




বিমানের ঢাকা-রোম ফ্লাইট চালু হবে মার্চে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩ ৯:১৬ pm
টার্মিনাল এয়ারপোর্ট HSIA CAAB hazrat shahjalal international airport dhaka biman হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর Hazrat Shahjalal International Airport Flight International biman bangladesh airline বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এয়ার লাইন্স শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমান বন্দর এয়ারলাইনস এয়ার লাইনস ফ্লাইট বিমান
file pic

আগামী বছরের মার্চে ঢাকা-রোম ফ্লাইট চালু হবে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) শফিউল আজিম। তিনি বলেছেন, ‘আগামী বছরের মার্চের মধ্যে ঢাকা থেকে ইতালির রোমে ফ্লাইট চালু করা হবে। এ বিষয়ে কাজ চলছে। এরই মধ্যে চালু করা হয়েছে ঢাকা-চেন্নাই, ঢাকা-গুয়াংজু, ঢাকা-নারিতা রুটের ফ্লাইট। আগামীতে আন্তর্জাতিক আরও নতুন রুটে চলবে বিমানের ফ্লাইট। উন্নত যাত্রী সেবায় স্মার্ট কেবিনক্রুসহ আরও জনবল বাড়ছে বিমানে। পাইলটদের ট্রেনিং দেয়ার জন্য নিজস্বভাবে ইন্সটিটিউট করার পরিকল্পনা নিয়ে কাজ চলছে।’

বিমানের এমডি শফিউল আজিম আরও জানান, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদুত পিটার ডি হাসের দেওয়া বিমানকে নতুন মডেলের আরও বোয়িং কেনার প্রস্তাবনা বিমানের জন্য কী পরিমাণ লাভজনক হবে সে বিষয়ে পর্যালোচনা চলছে।

বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বিমানের ট্রেনিং সেন্টারে আয়োজিত এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের ফ্লাগশিপ অনুষ্ঠানে এ সব কথা বলেন বিমানের এমডি। তিনি বলেন, ‘গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য এরই মধ্যে ৭০০ কোটি টাকার উপকরণ কেনা হয়েছে এবং আরও ৩০০ কোটি টাকার উপকরণ কেনা প্রক্রিয়াধীন রয়েছে।’

পাশাপাাশি জনবল ট্রেনিং দেওয়া হচ্ছে উল্লেখ করে শফিউল আজিম বলেন, ‘সেবার মান বাড়ানোর লক্ষ্যে কাজ করা হচ্ছে। তাছাড়া হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং পরিচালনায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাইলটদের ট্রেনিং দেওয়ার জন্য নিজস্বভাবে ইন্সটিটিউট করার পরিকল্পনা নিয়ে কাজ চলছে। এখনে অন্য দেশের পাইলটরাও ট্রেনিং নিতে পারবেন। সেক্ষেত্রে বোয়িং বা এয়ারবাস ট্রেইনার হিসেবে থাকবে।’

বিমানের এমডি শফিউল আজিম আরও বলেন, ‘উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং কোম্পানির কাছ থেকে বিমানকে আরও নতুন মডেলের বোয়িং কেনার বিষয়ে এরই মধ্যে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের দেওয়া প্রস্তাবনা পর্যালোচনা চলছে। বিমানের জন্য যেটি টেকসই ও লাভজনক হবে সেই কোম্পানি কাছ থেকে বিমান কেনা হবে। বর্তমান বিমানের বহরে যতগুলো উড়োজাহাজ আছে তার মধ্যে বোয়িং কোম্পানির তৈরি অত্যাধুনিক ড্রিম লাইনারসহ ১৬টি রয়েছে। কোড শেয়ারিংয়ের মাধ্যমে ফ্লিট পরিধি বাড়ানো হচ্ছে। লিজ নেওয়া ড্যাশ-৮ বিমান কিনে নেওয়া হয়েছে। এটি এখন বিমান বহরে যোগ দিয়েছে। উন্নত যাত্রীসেবায় এরই মধ্যে ১০০ কেবিন ক্রু বিমানে নিয়োগ দেওয়া হয়েছে। আরও নিয়োগের প্রক্রিয়া চলছে।’

এটিজেএফবি ডায়ালগ অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (মার্কেটিং) মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ‘রোমে বিমানের ফ্লাইট ২০০৯ সালের পর বন্ধ করেছিলাম। এখন আবার চালু করা হবে। এজন্য জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) নিয়োগ করা আছে, গ্রাউন্ড হ্যান্ডলিং ফাইনাল করা আছে। আমরা রোমে সরসরি অথবা কোনো দেশকে ভায়া করতে পারি। আমরা এটি নিয়ে স্টাডি করছি। যদি সরাসরি ফ্লাইট যায় রোমে তাহলে ৯-১০ ঘণ্টা লাগবে।’

ট্রানজিট বা বিরতির বিষয়ে সালাহউদ্দিন বলেন, ‘কুয়েত অথবা দুবাই (সংযুক্ত আরব আমিরাত) হতে পারে। তবে এসব বিষয়ে কোনো কিছুই ফাইনাল নয়।’

এটিজেএফবি ডায়ালগ সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি ও বাসসের বিশেষ প্রতিনিধি মো. তানজিম আনোয়ার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি জিয়াউল হক সবুজ। এসময় অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ কর্মকর্তা) মো. ছিদ্দিকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও এটিজেএফবি সদস্যরা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD