শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন




একটি ভোটও কারচুপির চেষ্টা হলে তাৎক্ষণিক কেন্দ্র বন্ধ: সিইসি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩ ৫:১৪ pm
CEC election commission নির্বাচন কমিশন ইসি সিইসি Kazi Habibul Awal কাজী হাবিবুল আউয়াল নির্বাচন সিইসি ইসি cec ec election প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়াল cec
file pic

দ্বাদশ সংসদ নির্বাচনে একটি ভোটও কারচুপির চেষ্টা হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

শনিবার বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

সিইসি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ভোট করতে প্রার্থীদের সহযোগিতা চাওয়ার পাশাপাশি সংশ্লিষ্টদের কঠোরভাবে আচরণবিধি নিয়ন্ত্রণের নির্দেশ দেন।

সভার শুরুতে কাজী হাবিবুল আউয়াল ‘ভোটের মাঠে অনিয়ম করতেই হবে’ এই বিশ্বাস থেকে প্রার্থীদের বেরিয়ে আসার আহ্বান জানান।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল শনিবার বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এবারের সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন।

তিনি বলেন, “রিটার্নিং কর্মকর্তা ভোট পাল্টাতে পারেন না। কেন্দ্রে কেন্দ্রে ফল ঘোষণা হয়। প্রার্থীরা ঘরে বসেই জানতে পারেন ফলাফল। সিস্টেমের ওপর আস্থা রাখতে হবে। ভোটারদের ভোট দিতে হবে।”

প্রার্থীদের সহায়তায় এবার জাতীয় নির্বাচন সফল করতে চান জানিয়ে সিইসি বলেন, “নানা কারণে এবার ভোট নিয়ে বিতর্ক হয়েছে। বিভিন্ন দেশ কথা বলেছে আমাদের দেশ নিয়ে। অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ভোট করার দাবি আছে বিদেশিদের।”

সভায় নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল হাসান, পুলিশ কমিশনার জিহাদুল কবিরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিতি ছিলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD