শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন




সাংবাদিকদের জন্য দশম ওয়েজ বোর্ড করবে আওয়ামী লীগ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩ ৫:৩৫ pm
Bangladesh Awami League আওয়ামী লীগ আওয়ামী আ.লীগ আ'লীগ
file pic

ভোটে জয়ী হয়ে আবার ক্ষমতায় এলে সাংবাদিকদের জন্য দশম ওয়েজ বোর্ড গঠনের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার ঘোষণার সময় এই তথ্য জানান দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৭ ডিসেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ ইশতেহার ঘোষণা করেন তিনি।

গত ১৫ বছরে গণমাধ্যমের ব্যাপক বিকাশ ঘটেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশে পত্রিকার সংখ্যা ৩ হাজার ২৪১টি। ৩৩টি বেসরকারি টিভি চ্যানেল, ২৩টি এফএম বেতার এবং ১৮টি কমিউনিটি বেতারকেন্দ্র বর্তমানে সম্প্রচার কার্যক্রম চালাচ্ছে। সাংবাদিকরা যাতে নির্যাতন, ভয়ভীতি-হুমকি, মিথ্যা মামলার সম্মুখীন না হন তার ব্যবস্থা করা হবে। ‘সাইবার নিরাপত্তা আইন, ২০২৩’ অনুযায়ী ব্যক্তির গোপনীয়তা ও তথ্য সংরক্ষণ করা হবে এবং অপব্যবহার রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

সাংবাদিকদের জন্য দশম ওয়েজবোর্ড গঠনের প্রক্রিয়া চলমান বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আওতায় সাংবাদিকদের আর্থিক ও চিকিৎসা সহায়তাকে আরও সম্প্রসারণ করা হবে।

দ্রব্যমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করারও ঘোষণা দেওয়া হয়েছে ইশতেহারে। এতে বলা হয়, নাগরিককেন্দ্রিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক, কল্যাণমুখী, উপাত্তনির্ভর এবং সমন্বিত দক্ষ-স্মার্ট প্রশাসন গড়ার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় আওয়ামী লীগ অঙ্গীকারবদ্ধ। মেধার ভিত্তিতে নিয়োগের মাধ্যমে দক্ষ, উদ্যোগী, তথ্যপ্রযুক্তিনির্ভর ও দুর্নীতিমুক্ত প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে। নীতিনির্ধারণী পর্যায়ে দীর্ঘসূত্রতা পরিহার করে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে অধিকতর তৎপরতা বাড়িয়ে দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতাসহ সব ধরনের হয়রানি বন্ধে কাজ চলবে।

জয়ী হলে নতুন বেতন কাঠামো দেবে আ.লীগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণার অঙ্গীকার করেছে আওয়ামী লীগ। দ্রব্যমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

ইশতেহারে বলা হয়েছে, নাগরিককেন্দ্রিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক, কল্যাণমুখী, উপাত্তনির্ভর এবং সমন্বিত দক্ষ-স্মার্ট প্রশাসন গড়ার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় আওয়ামী লীগ অঙ্গীকারবদ্ধ। মেধার ভিত্তিতে নিয়োগের মাধ্যমে দক্ষ, উদ্যোগী, তথ্যপ্রযুক্তিনির্ভর ও দুর্নীতিমুক্ত প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে। নীতিনির্ধারণী পর্যায়ে দীর্ঘসূত্রতা পরিহার করে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে অধিকতর তৎপরতা বাড়িয়ে দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতাসহ সব ধরনের হয়রানি বন্ধে কাজ চলবে।

এতে উল্লেখ করা হয়, জনগণকে উন্নত ও মানসম্মত সেবা দেওয়া এবং সুশাসন প্রতিষ্ঠায় আওয়ামী লীগ সরকার ধারাবাহিকভাবে নানামুখী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। এর ফলে ইতোমধ্যে সরকারি সেবার মান বেড়েছে। কম সময়ে স্বল্প ব্যয়ে ও ভোগান্তি ছাড়া সেবা প্রদান এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে স্বতঃপ্রণোদিতভাবে সেবা দেওয়ার মনোভাব গড়ে উঠেছে। প্রশাসনের সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে উন্মুক্ত করে দেওয়া হয়েছে সরকারের তথ্য। নাগরিকরা যেন তাদের তথ্য সমন্বিতভাবে একটি প্ল্যাটফর্মে পেতে পারে, সে জন্য জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের মধ্যে ইন্টিগ্রেশনের কাজ শুরু হয়েছে।

ইশতেহারে বলা হয়, প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, পদায়ন ও পদোন্নতিতে মেধা, সততা, যোগ্যতা, কর্মনিষ্ঠা, দক্ষতা, ন্যায়পরায়ণতা, শৃঙ্খলাবোধ প্রভৃতি বিষয়ে গুরুত্বারোপ করা হচ্ছে। বৈশ্বিক সংকটের সঙ্গে বৃদ্ধি পাওয়া জীবনযাত্রার মান সমন্বয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ প্রণোদনা দেওয়া হচ্ছে। গৃহঋণ বাবদ সরল সুদে ৭৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক থেকে ঋণ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া সূচনা বক্তব্য রাখেন ইশতেহার প্রণয়ন কমিটির আহ্বায়ক ও সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD